চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনে ক্ষমতাসীন দলের এমপি হত্যাকাণ্ডের পর প্রাণনাশ ও অঙ্গহানির হুমকি পাওয়ার কথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ডমিনিক রাব। তার এমন মন্তব্যে হৈচৈ শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে। আইনপ্রণেতাদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন রাজনীতিকরা।

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের এমপি ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ব্রিটেনের রাজনৈতিক অঙ্গণে এখন আলোচনার কেন্দ্রে উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। গত দুই বছরে তাকে তিনবার প্রাণনাশের ও অঙ্গহানির হুমকি এমনকি এসিড ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। মিডিয়াতে এমন তথ্য প্রকাশের পর ব্রিটেনের রাজনৈতিক অঙ্গণে রীতিমত তোলপাড় শুরু হয়েছে।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান’র প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে নিজের জীবনের ওপর আসা হুমকির বিষয়ে খোলামেলা কথা বলেন ডমিনিক রাব। যুক্তরাজ্যের আরও অনেক এমপিও হয়রানির শিকার হয়েছেন, বিশেষত নারী এমপিরা বেশি হুমকি পেয়েছেন বলেও জানান তিনি।

আইটিভির এক অনুষ্ঠানে ডমিনিক রাব এমপিদের নিরাপত্তা বাড়ানোর দাবি করেন। রাজনীতিবিদ ও সাধারণ মানুষের প্রতি ঘৃণা ছড়ানো ঠেকাতে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ এমপিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠায় তাদের পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে অ্যামেসের স্মরণসভায় এমপিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার লিন্ডসে হোয়েল।

ট্যাগ: উপ-প্রধানমন্ত্রীযুক্তরাজ্যহুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া

পরবর্তী

সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিশিষ্ট নাগরিকদের ক্ষোভ ও উদ্বেগ

পরবর্তী
বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিশিষ্ট নাগরিকদের ক্ষোভ ও উদ্বেগ

অগ্নিদগ্ধ ঘর ও পোড়া আসবাবপত্র, মা ও শিশুর ক্ষতচিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে দুই শিশুসহ অগ্নিদগ্ধ মা, এক শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT