চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুক্তফ্রন্টের ৫ দফা বিএনপি-জামায়াতের দাবিরই প্রতিধ্বনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের দেয়া ৫ দফা দাবি বিএনপি-জামায়াত-২০ দলীয় জোটের দাবিরই পুনরুল্লেখ ও প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নির্বাচনের আগে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইনু বলেন, দেশের কয়েকজন প্রবীণ রাজনীতিক জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তির নামে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপর হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি নিজেও এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

Banglabid

ইনু-তথ্যমন্ত্রী-জাতীয় ঐক্য প্রক্রিয়া-যুক্তফ্রন্ট-পাঁচ দফা দাবিকিন্তু জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের রাজনীতির মাঠে তৎপর হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘এই জোট গত দশ বছরে যুদ্ধাপরাধের বিচার বানচাল করা, নির্বাচন বানচাল করা, দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার জন্য যে সহিংসতা নাশকতা অন্তর্ঘাত জঙ্গি-সন্ত্রাস আগুন-সন্ত্রাস হয়েছে সে বিষয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া রহস্যজনকভাবে নীরবতা পালন করে এসেছে।’

তাদের এই নিরবতা এসব কর্মকাণ্ডকেই সমর্থন দিয়ে গেছে বলে অভিযোগ করেন মন্ত্রী।

ইনু বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট যে পাঁচ দফা দিয়েছে তা নতুন কিছু নয়, বিএনপি-জামায়াত-২০ দলীয় জোটের দাবিরই পুনরুল্লেখ ও প্রতিধ্বনি মাত্র। এই দাবিগুলো সাংবিধানিকভাবে ও আদালতের রায়ে মীমাংসিত বিষয়ের সম্পূর্ণ বিপরীত।

Reneta

বিএনপি-জামায়াত-২০ দলীয় জোটের মতোই জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের পাঁচ দফা দাবি দেখে এটা সুস্পষ্ট যে, তারা সাংবিধানিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করে অস্বাভাবিক সরকার আনতে চাইছেন,’ বলেন তিনি।

এই জোটগুলোর দাবি ও তাদের রাজনৈতিক অবস্থান হুবহু বিএনপি-জামায়াত-২০ দলীয় জোটের দাবি ও অবস্থানের ফটোকপি বলে অভিযোগ করে তথ্যমন্ত্রী জানান, সরকার এই পাঁচ দফা দাবি নাকচ করছে। একই সঙ্গে ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টকে এসব দাবি ও দৃষ্টিভঙ্গি ত্যাগ করার আহ্বানও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্য প্রক্রিয়াযুক্তফ্রন্টসেমি লিডহাসানুল হক ইনু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইগুহার উদ্ধারকারী ব্রিটিশ ডুবুরির মানহানী মামলার মুখে ইলন মাস্ক

পরবর্তী

রোহিত-সরফরাজের ‘ব্লকবাস্টার’ ম্যাচ উপহারের প্রতিশ্রুতি

পরবর্তী

রোহিত-সরফরাজের ‘ব্লকবাস্টার’ ম্যাচ উপহারের প্রতিশ্রুতি

‘দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত মেনে নেওয়া হবে না’

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT