চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যিনি শাড়ি পরেন, তিনি হকিও খেলেন

নাজিম আল শমষের নাজিম আল শমষের
১২:৫১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি নারীরা শাড়ি পরা অবস্থায় একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিআইপি বক্স থেকে সোজা যে দিকটা, সেখানে লালের মেলা। মাওলানা হকি স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকেই এই দৃশ্য চোখে পড়ছে। লাল শাড়িতে একদল কলেজ পড়ুয়া কিশোরী। তারা হকি খেলোয়াড়, স্বেচ্ছাসেবিকা।

‘হকি দেখতে এসেছেন, খেলাধুলা করেন তো?’, প্রশ্ন শুনে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাপসী রাবেয়া এগিয়ে এলেন। জানালেন, তারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যা। শরীর চর্চার অংশ হিসেবে বিভিন্ন খেলায় অংশ নিতে হয়। হ্যান্ডবল, ভলিবলও খেলা হয় নিয়মিত।

‘এই মেয়েরা মাত্রই হকি খেলতে শুরু করেছে। স্টিকের গ্রিপটা ধরতে পারে,’ ছাত্রীদের সঙ্গে যোগ দেন শরীর চর্চা বিষয়ক শিক্ষিকা আয়েশা পারভিন, ‘ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে খেলাটার চর্চা চালিয়ে যেতে চাই।’

বিমান বাহিনী প্রধানরাই পর্যায়ক্রমে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি হয়ে আসছেন। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিএএফ শাহীন কলেজে হকির খানিকটা চর্চাও হয়। কিন্তু দেশের বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যেন নামই মুছে যাচ্ছে হকির। স্কুল টুর্নামেন্টগুলোর অবস্থাও তথৈবচ।

অনেকদিন থেকেই দেশে নেই নারী হকি খেলোয়াড় তুলে আনার কোনও প্রক্রিয়া। পাহাড়ি কিশোরীদের নিয়ে কয়েক বছর আগে একটি টুর্নামেন্ট শুরু হলেও পৃষ্ঠপোষকতার অভাবে তাও আজ নিভু নিভু।

বাংলাদেশ হকির ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। তবে কিছু আবেগ ঠিকই জড়িয়ে আছে। ১৯৮৫ সালের এশিয়া কাপ যেমন। ওই সময়ের ঢাকা স্টেডিয়ামের (বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) ঘাসের মাঠে দুর্দান্ত খেলে দেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন শাহাবুদ্দিন চাকলাদার-আবদুল্লাহ পিরুরা। চারদিকে ছড়িয়ে পড়েছিল তাদের নাম। হকিকে ভালোবেসে তারা যেমন অনেক কিছু পেয়েছেন, হারিয়েছেনও অনেক সময়। বিয়ের আসর থেকেও শাহাবুদ্দিন চাকলাদারের হকি খেলতে যাওয়ার গল্প আছে! এরপর জিমি-চয়নরা নিজেদের একটা পরিচিতি দাঁড় করাতে পারলেও লিখিত-অলিখিত অনেক কারণে আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে পারেননি। ঘরের মাঠে এশিয়া কাপে গ্রুপপর্ব থেকেই বাদ পড়তে হয়েছে। নারীদের অবস্থা আরও খারাপ।

Reneta

কিছুদিন আগে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়াব ইকরাম তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার ব্যাপারে দিয়েছেন ‘সর্বোচ্চ সহযোগিতা’র প্রতিশ্রুতি। তার মুখের কথা কী মুখেই থেকে যাবে, নাকি বাস্তবায়ন হবে? উত্তর পেতে অপেক্ষা ভবিষ্যতের।

তার আগে ‘অনিশ্চিত অপেক্ষা’র ভিড়ে ওই লালের মেলা যেন বলে যায়, এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। আজও তো কোনও বালিকাদল হকির টানে মাঠে আসে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT