চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যা ঘটেছে তার জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রোমে ছারখার হওয়ার পর দলের খেলোয়াড়দের আগলে রাখছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। পুরো দায় নিজের তুলে নিয়ে বলেছেন, দোষটা আমার, ম্যাচের আমরা মোটেও পা ফেলতে পারিনি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে এএস রোমার বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু রোমে গিয়ে ০-৩ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। দু’পর্ব মিলিয়ে ৪-৪ স্কোর হলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত করে রোমা।

ম্যাচ শেষে ভালভার্দে বলেন, ‘আমাদের কোনো পাল্টা জবাব ছিল না, সবকিছু তাদের দিকেই গিয়েছিল এবং পুরো সময়টাতেই আমাদের খেলা গোছানোর জন্য লড়াই করতে হয়েছে।’

Banglabid

ব্যর্থতার দায় নিয়ে বার্সা কোচ বলেন, ‘আমি সম্পূর্ণরূপে দায়ী। দলের প্রধান হিসাবে এটা আমার উপরই বর্তায়। তাদের (রোমা) চাপের কারণে আমরা শুধু বলের পেছনে দৌড়াতে বাধ্য হয়েছিলাম, আমরা বিভক্ত হয়ে পড়েছিলাম এবং আমরা দ্বিতীয়বার বল আয়ত্ব করতে পারিনি।’

প্রতিপক্ষের কথা উল্লেখ করে ভালভার্দে বক্তব্য, ‘যখন আপনি হারবেন এবং বিরোধীরা আপনার চেয়ে ভাল হবে তখন বিশ্লেষণটাও হয় চরম। তারা (রোমা) শারীরিকভাবেও শক্তিশালী ছিল এবং সেই সঙ্গে আমাদের অনেক সমস্যা ছিল।’

‘দীর্ঘ মৌসুম এবং প্রতিটি ম্যাচ জিতে এমন একটি প্রতিযোগিতা জেতা সহজ নয়। আমরা জানি ভক্তদের এবং আমাদের জন্য এটা কতটা হতাশাজনক, আমরা সেমিফাইনালে খেলতে চেয়েছিলাম, তবে এটাই ফুটবল’,- যোগ করেন বার্সা কোচ।

Reneta

ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করে বার্সা বস বলেন, ‘সবাই এখন এর দ্বারা প্রভাবিত কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। কারণ এখনো দুটি প্রতিযোগিতা আছে যা আমরা জিততে পারি। আমি আশা করি এটি আমাদের উপর প্রভাব ফেলবে না, কিন্তু এটি স্পষ্টতই একটি ঝড়। আমাদের সামনে গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এবং আমরা তা করতে পারব কিনা সেটাই দেখার বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাভালভার্দেলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

একটা স্ফুলিঙ্গ দাবানল হয়ে উঠতে পারে

পরবর্তী

ক্লাস-পরীক্ষা বর্জন করে আবারও জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

পরবর্তী
কোটা সংস্কার আন্দোলন

ক্লাস-পরীক্ষা বর্জন করে আবারও জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

জাবি শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT