চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোর-মাদারীপুরে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৮
অপরাধ
A A
যশোর-মাদারীপুর বন্দুকযুদ্ধ-মাদকবিরোধী অভিযান

যশোর ও মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা মাদক ব্যবসায়ী। তাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতেই তারা নিহত হয় বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যশোর
যশোরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান, রাতে যশোর-মাগুরা সড়কে মাদক ব্যবসায়ীদের দুই দলের মধ্যে গোলাগুলি হওয়ার খবর পান তারা। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় তারা।

Banglabid

এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা, ২শ’ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

মাদারীপুর
মাদারীপুরে বাচ্চু খলিফা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়েছে দাবি পুলিশের। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শিবচর উপজেলার শম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।

Reneta

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধারে পুলিশের একাধিক দল টহল দিচ্ছিল। একটি দল টহল দিতে গিয়ে শিবচরের শম্ভুক নদ এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী দু’টি দলের গোলাগুলির শব্দ শুনতে পায়।

পুলিশ কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গুলিতে বাচ্চু আহত হয়। আহত অবস্থায় বাচ্চুকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত বাচ্চুর তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বেঁচে আছেন রাশিয়ার সেই সাংবাদিক

পরবর্তী

ফিক্সিংয়ের দায়ে বিশ্বকাপ থেকে বাদ সৌদির রেফারি

পরবর্তী

ফিক্সিংয়ের দায়ে বিশ্বকাপ থেকে বাদ সৌদির রেফারি

স্বাস্থ্য বাজেট

স্বাস্থ্যখাতে ২৩ হাজার চারশ’ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT