চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যালওয়্যারের কবলে ৬ কোটির বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৫:৪৩ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ম্যালওয়্যার

ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে সক্ষম এমন একটি ম্যালওয়্যার ছড়িয়ে পড়ছে অ্যান্ড্রয়েড ডিভাইসে। এখন পর্যন্ত প্রায় ৬ কোটির বেশি ডিভাইস এ ম্যালওয়্যারটি দ্বারা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

ম্যালওয়্যারবাইটস নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, ম্যালওয়্যারটি ব্যবহারকারীদের এমন কিছু ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে যেসব ওয়েবসাইটে ক্রিপ্টোকারেন্সি মাইনিং স্ক্রিপ্ট যুক্ত করা রয়েছে। একদিনের মধ্যেই এ ধরনের পাঁচটি ওয়েবসাইটে আট লাখের বেশি ভিজিটর এসেছিল।

ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের বেছে নেওয়ার কারণ সম্পর্কে ম্যালওয়্যারবাইটস জানায়, কম্পিউটার ব্যবহারকারীদের মতো স্মার্টফোন ব্যবহারকারীরা খুব একটা অ্যান্টিভাইরাস বা অন্যান্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করেন না। ফলে আক্রান্ত হলেও বিষয়টি জানতে তাদের বেশ সময় লাগে কিংবা অনেকক্ষেত্রে অজানাই থেকে যায়।

Banglabid

অ্যান্ড্রয়েড ফোনে এ ধরনের ম্যালওয়্যারের আক্রমণ ঘটার কারণ হিসেবে ফ্রি অ্যাপের আধিক্যকে দায়ী করেছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, ফ্রি অ্যাপের নাম করে অনেক ক্ষতিকর অ্যাপ হরহামেশাই ইনস্টল করছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি মাইনিং ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েই চলেছে। গত কয়েক মাসের মধ্যে এ ধরনের একাধিক ম্যালওয়্যারের খোঁজ মিলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিপ্টোকারেন্সিম্যালওয়্যার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্সরে জমা পড়েছে ‘স্বপ্নজাল’

পরবর্তী

বিশ্বকে দেখিয়ে দিতে চান মাহমুদউল্লাহ

পরবর্তী

বিশ্বকে দেখিয়ে দিতে চান মাহমুদউল্লাহ

ভালোবাসার গল্প

ভালোবাসা এমনও হয়!

সর্বশেষ

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT