চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাথন ফাইনালে ফেদেরারকে হারিয়ে মুকুট জোকোভিচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

একদিকে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। অন্যদিকে উইম্বলডনের ক্ল্যাসিক লড়াই। লর্ডসে ধ্রুপদী লড়াই উপহার দিচ্ছেন মরগান-উইলিয়ামসনরা। পিছিয়ে ছিলেন না রজার ফেদেরার ও নোভাক জোকোভিচও। দুজনের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি জোকোভিচের।

রোববার পাঁচ ঘণ্টার ম্যারাথনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফেদেরারকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতে নিয়েছেন জোকোভিচ।

উইম্বলডনের গত আসরের চ্যাম্পিয়ন জোকোভিকে শিরোপার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিলেন ফেদেরার। শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি সাবেক নাম্বার ওয়ান।

Banglabid

ফাইনালে ওঠার পথে সেমিতে রাফায়েল নাদালকে পরাজিত করেছিলেন ফেদেরার। ফাইনালে তাই তাকেই ফেভারিট ভাবা হচ্ছিল। শিরোপার মঞ্চে রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানতে হয় ফেড-এক্সকে।

সেন্টার কোর্টে এদিন উত্তেজনা, রোমাঞ্চ মিলিয়ে টেনিসের চেয়ে ফুটবলের পরিবেশই যেন বিরাজ করছিল। তাতে ৪ ঘণ্টা ৫৭ মিনিটের ধ্রুপদী লড়াই শেষে সুইস তারকা ফেদেরারকে ৭-৬ (৭-৫) ১-৬ (৭-৪) ৪-৬, ১৩-১১ (৭-৩) গেমে হারান সেন্টার কোর্টে ব্যাক-টু-ব্যাক শিরোপা জেতা সার্বিয়ান জোকার।

জোকোভিচের এটি ১৬তম গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডনের পঞ্চম শিরোপা জেতার পর অনুভূতি জানাতে গিয়ে জোকার বললেন, ‘এটি এককথায় অবিশ্বাস্য।’

Reneta

জেন্টলম্যান ফেদেরারও এমন লড়াই শেষে জয় পাওয়া জোকোভিচকে অভিবাদন জানাতে ভুল করেননি, ‘এটি গ্রেট ম্যাচ ছিল। এটি লম্বা ম্যাচ। এতে সবকিছুই ছিল। নোভাক, অভিনন্দন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুপার ওভার রোমাঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

পরবর্তী

স্টোকসের আনন্দ অশ্রু

পরবর্তী

স্টোকসের আনন্দ অশ্রু

‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ উইলিয়ামসন

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT