চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার হামলা: মার্কিন সংবাদমাধ্যমের প্রতি ক্ষুব্ধ যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
আন্তর্জাতিক
A A
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত   হামলার আলামতের কিছু খণ্ড ছবি

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হামলার আলামতের কিছু খণ্ড ছবি

যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় কনসার্টে হামলার ছবি মার্কিন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেরেসা এ বিষয়ে কথা বলবেন।

বিবিসি জানায়, ম্যানচেস্টার এরিনায় হামলার পর ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা কিছু আলামতের ছবি বুধবার যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। সেখান থেকে অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ে।

Banglabid

এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে, যা ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেও পছন্দ করেনি। তাদের বিশ্বাস, হোয়াইট হাউজের চেয়ে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থায় এই ছবি ও তথ্য ফাঁসের হোতা থাকার সম্ভাবনা বেশি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আলামতের ছবিগুলো ফাঁস হওয়ায় সেটি পুলিশের তদন্তকাজের ক্ষতি করছে এবং মার্কিন গোয়েন্দাবাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রেও সঙ্কট তৈরি হয়েছে।

প্রকাশ হওয়া ছবিতে বোমার রক্তমাখা টুকরো, ব্যাটারি এবং বিস্ফোরক জাতীয় বস্তুসহ লেবেলযুক্ত ছেঁড়া কাপড়ের অংশ দেখা যায়।

Reneta

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, ব্রিটিশ পুলিশ অনুসন্ধান সংক্রান্ত কার্যক্রমের স্বার্থে তথ্যের নিয়ন্ত্রণ তারা নিজেদের কাছে রাখতে চায়। ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে তা অবশ্যই বিরক্তিকর।

হামলার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হামলাকারী সালমান আবেদির বিষয়ে তথ্য প্রকাশ করায় এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতি বিরক্তি প্রকাশ করেন অ্যাম্বার। তিনি বলেন, এমনটা আর কখনোই ঘটা উচিত নয়।

পুলিশের ধারণা সোমবার রাতের ওই হামলার পেছনে একটি নেটওয়ার্ক কাজ করেছে। নিরাপত্তা বাহিনীর বিশ্বাস, হামলায় ব্যবহৃত বিস্ফোরক হামলাকারীর নিজের তৈরি নয়। বোমার তৈরির সূত্র খুঁজে বের করতে তাদের জোর তৎপরতা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার-বোমা হামলাযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT