চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাজিক্যাল’ মাশরাফীর জন্য মুখিয়ে ম্যাককালাম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৪০ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি ও সাকিব আল হাসান আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেন্ডন ম্যাককালাম এবারই প্রথম বিপিএলে খেলতে এসেছেন। রংপুর রাইডার্সের হয়ে মাতাবেন টুর্নামেন্টের পঞ্চম আসর। দলটির অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাশের মতো অভিজ্ঞ অধিনায়ক পেয়ে অন্যদের মতো খুশি ম্যাককালামও। জানালেন, খেলতে মুখিয়ে আছেন।

‘মাশরাফীর সঙ্গে আমি খেলেছিলাম, কলকাতা নাইট রাইডার্সে। ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। গতকাল মাঠে এসে ওকে দেখে খুব ভাল লেগেছে। মধ্য তিরিশেও দারুণ ফিট। অনেককিছু অর্জন করেছে ক্যারিয়ারে। শুধু এখানে নয়, পুরো ক্রিকেটবিশ্বেই ওকে সকলে সমীহ করে। ওর নেতৃত্বে খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি।’

রংপুর রাইডার্সের হয়ে খেলতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইল। গেইলের সঙ্গে ম্যাককালামের ওপেনিংয়ে জুটি বাধার সুযোগ হয়েছিল আইপিএলে, কেকেআরের হয়ে। তবে সেসময় জুটি জমেনি। এবার জমে তুলতে চান নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

Banglabid

ওপেনিং জুটিতে পুরনো সতীর্থ গেইলকে পেয়ে নিজের মাঝে নির্ভার বোধ করছেন বলেই জানালেন ম্যাককালাম, ‘কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছি দুজন, এখান থেকে কলকাতা খুব দূরে নয়। আবার ওর সঙ্গে জুটি বাধার সুযোগ দারুণ ব্যাপার। টি-টুয়েন্টিতে ক্রিস বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ওর সঙ্গে ব্যাটিং উদ্বোধন করা হবে দারুণ কিছু। হয়ত আমি ওকে স্ট্রাইক দেব আর শুধু ছক্কা মারতে দেখব!’

প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে ছন্দে নেই মাশরাফীর রংপুর রাইডার্স। সেভাবে জ্বলে উঠতে পারছেন না দলের বিদেশি ক্রিকেটাররাও। শক্তি বাড়াতে উড়িয়ে আনা হয়েছে গেইল ও ম্যাককালামকে। মারকুটে দুই ব্যাটসম্যান ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবেন।

Reneta

গেইল-ম্যাককালামের অন্তর্ভুক্তি নিয়ে মাশরাফী বললেন, ‘গেইল-ম্যাককলাম টি-টুয়েন্টিতে অন্যতম সেরা। ওরা এখানে এসে কেমন করে, কেমন শুরু করে সেটার ওপরই নির্ভর করছে। বাংলাদেশের উইকেটে ব্যাটিং করা অতটা সহজ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭মাশরাফীম্যাককালাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মওলানা ভাসানীর সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা ও আন্দোলন-সংগ্রাম

পরবর্তী

কম্বোডিয়ায় প্রধান বিরোধী দল নিষিদ্ধ

পরবর্তী
প্রতিবাদে অংশ নেওয়া নারী ও শিশুদের ছবি, একটি নেতার ছবি ধরে রেখেছেন একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্বোডিয়ায় প্রধান বিরোধী দল নিষিদ্ধ

নিষিদ্ধ হাফিজের বোলিং দৃশ্য, ক্রিকেটার পেসার মাঠে বল ছুঁড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার বোলিংয়ে ‘নিষিদ্ধ’ হাফিজ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT