চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্বোডিয়ায় প্রধান বিরোধী দল নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
প্রতিবাদে অংশ নেওয়া নারী ও শিশুদের ছবি, একটি নেতার ছবি ধরে রেখেছেন একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কম্বোডিয়ার সুপ্রিম কোর্ট দেশটির প্রধান বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টিকে (সিএনআরপি) নিষিদ্ধ ঘোষণা করেছে।

আল-জাজিরা বলছে,  বৃহস্পতিবার দেওয়া রায়ে বিরোধী দলের ১১৮ জন সদস্যকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে।

যে বিচারক রায় দিয়েছেন, তিনি নিজেও ক্ষমতাসীন কম্বোডিয়ান পিউপিল’স পার্টির (সিপিপি) সদস্য।

রায় ঘোষণার আগেই ধারনা করা হচ্ছিল এমন সিদ্ধান্তই আসবে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন বুধবার বলেছিলেন, সিএনআরপি’কে নিষিদ্ধ করতে ‘আমি জীবন বাজি রাখবো’।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের আগে থেকেই প্রকাশ্যে সিএনআরপি’র আইনপ্রণেতাদের দলত্যাগে উদ্বুদ্ধ করছিলেন সেন।

এই রায়কে কেন্দ্র করে রাজধানী নমপেনের সুপ্রিম কোর্টের চারপাশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও সামরিক বাহিনী জায়গাটি অবরুদ্ধ করে রাখে।

Reneta

নমপেনে থাকা একজন সাংবাদিক আল-জাজিরাকে জানান, এর আগে কখনোই তিনি রাজধানীতে এতো পুলিশের উপস্থিতি দেখেননি। নিরাপত্তার স্বার্থে নাম গোপন রাখেন তিনি। প্রায় এক দশক ধরে নমপেনে বাস করছেন বলেও জানান।

সিএনআরপি’র বিরুদ্ধে আগে থেকেও বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছিলো, যার সর্বশেষ নজির এই রায়।

রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে সিএনআরপি’র নেতা কেম সোখা’কে সেপ্টেম্বরের শুরুতে কারাদণ্ড দেওয়া হয়। সিপিপি’র পতন ঘটাতে তিনি যুক্তরাষ্ট্র সরকারের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ।

২০১৩ সালে প্রকাশিত একটি ভিডিওতে সোখা রাজনৈতিক ক্যারিয়ারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সাহায্যের কথা বলছেন বলে অভিযোগ তোলা হয়। এ অভিযোগে ১৫ থেকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

এছাড়াও সাবেক সিএনআরপি নেতা স্যাম রেইনজি মানহানির মামলার মুখে ২০১৬ সালে ফ্রান্সে পালিয়ে যান। প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এবং কর্মী কেম লেইকে হত্যার পরিকল্পনা করছে সেন প্রশাসন, এমন অভিযোগ করেছিলেন তিনি।

সেই বছরেই রেইনজিকে মানহানির দায়ে অভিযুক্ত করা হয়। এই মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্ট সেই অভিযোগ আমলে নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্বোডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT