চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাচ শেষ হয়ে গেছে এমন তো নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: সাড়ে তিন বছর পর পেলেন পাঁচ উইকেট। শেষপর্যন্ত ছয় শিকার। সিলেট টেস্টের সকালটা ছিল তাইজুল ইসলামেরই। জিম্বাবুয়ে ইনিংসে শেষ পেরেকটি ঠুকে সতীর্থদের মধ্যমণি হয়ে মাঠ ছেড়েছেন। মুখে ছিল চওড়া হাসি। তিনশর আগেই জিম্বাবুয়েকে থামিয়ে দেয়া সেই তাইজুল দিনের শেষে বিষণ্ণ!

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতায় এ বাঁহাতি স্পিনারের খুশির দিনে ভর করেছে বড় এক দুশ্চিন্তা, ম্যাচ বাঁচানো যাবে তো! দ্বিতীয় দিনের খেলা শেষে ১৪০ রানে এগিয়ে জিম্বাবুয়ে, হাতে ১০ উইকেট অক্ষত। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৪৩ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেকের মঞ্চে কতটা কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ সেটি না বললেও চলে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ব্যাটিংয়ে দৈন্যদশা বেশি দৃশ্যমান হচ্ছে। সেখানে দুই টেস্টের সিরিজে চার ইনিংসেই অলআউট হয়েছে দুইশর আগে। এই নিয়ে টানা সাত ইনিংসে দুইশ পার করতে পারল না বাংলাদেশ!

Banglabid

উইন্ডিজ সিরিজের ভরাডুবির প্রভাব এখনও আছে দলের মাঝে? সে কারণেই আত্মবিশ্বাস তলানিতে? জবাবে তাইজুল বলেন, ‘না, এমন কিছু না। আমাদের ব্যাটসম্যান-বোলারদের কথা যদি বলেন, এখানে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের ব্যর্থতার আগেও আমরা বড় বড় দলকে হারিয়েছি। আর দুই-একটা সিরিজ এমন হতেই পারে। এখনও আরও অনেক সময় আছে এই ম্যাচে। ম্যাচ শেষ হয়ে গেছে এমন তো নয়।’

‘আসলে ক্রিকেটে কখনো ভালো হবে কখনো খারাপ, এমন সময় কিন্তু আসে। সকালে হয়তো আমাদের সময়টা ভালো কেটেছে। মধ্যাহ্ন বিরতির পর থেকে দুই সেশন আমাদের পক্ষে আসেনি। আমাদের হাতে আরও তিন দিন সময় আছে। চেষ্টা করব ওদের দ্রুত অলআউট করার।’ যোগ করেন তাইজুল।

৬ উইকেট শিকারের দিনে ব্যাটসম্যানদের ব্যর্থতা আড়াল করেই বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে যান তাইজুল। দলের বিপদে নিজের কীর্তি কিছুটা ম্লান তো হয়েছেই। সেটিও আড়ালেই রাখছেন।

Reneta

‘অনুভূতিটা ভালোই। আসলে পাঁচ-ছয় উইকেট সবসময় আসে না। অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমি আসলে দলের দৃষ্টিকোণ থেকে দেখতে চাইব, দল ভালো করলে ভালো লাগবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুল ইসলামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবারিমালা মন্দিরে নারী সাংবাদিক না পাঠানোর আহ্বান

পরবর্তী

কওমি শিক্ষার স্বীকৃতি কি আধুনিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে?

পরবর্তী

কওমি শিক্ষার স্বীকৃতি কি আধুনিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে?

রিটার্নিং অফিসার-নির্বাচন কমিশন-ভোটের অধিকার

৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT