চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদ শহীদের লক্ষ্য বিপিএলে ২৫-৩০ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দেশীয় ব্যাটসম্যানদের সঙ্গে দেশীয় বোলাররাও রয়েছেন ফর্মের তুঙ্গে। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে উইকেট শিকারিদের দুই নম্বর সিরিয়ালে রয়েছে ঢাকা ডায়নামাইটস এর পেসার মোহাম্মদ শহীদ। গণমাধ্যমকে জানালেন চলতি বিপিএলে ২৫ থেকে ৩০টি উইকেট শিকারের লক্ষ্য তার।

বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমির মাঠে অনুশীলনের ফাঁকে এ কথা বলেন মোহাম্মদ শহীদ।

ঢাকার হয়ে বিপিএল শুরু থেকে ২২ গজের উইকেটে ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিচ্ছেন শহীদ। দলে নিয়মিত উইকেট পাচ্ছেন। পরের গুরুত্বপূর্ণ ম্যাচের বিষয়ে শহীদ বললেন: খুব ভালো লাগছে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল খেলতে পেরে। গত ম্যাচগুলোতে যেমন খেলেছি, আশা করি সামনের ম্যাচে ওরকমই ভূমিকা রাখতে চাই। বোলার হিসেবে দলের যারা আছি সবাই টপ বোলার। তো নিজের যেটা সেরা আছে ওটাই দেয়ার চেষ্টা করবো।

বরিশাল বুলসের বিপক্ষে চার ওভার বোলিং করে ২১ রানে তিন উইকেট নিয়ে দলকে বড় জয় পেতে সাহায্য করেছিলেন শহীদ। উইকেট শিকারে তার কোনো লক্ষ্য আছে কিনা জানতে চাইলে শহীদের সোজা সাপটা উত্তর, ‘অবশ্যই। লক্ষ্য আছে ২৫ টা থেকে ৩০টা উইকেট নেয়ার। ইনশাআল্লাহ চেষ্টা করে যাবো।’

বিভিন্ন ম্যাচে তার বলে ৪ থেকে ৫টি ক্যাচ না পড়লে ১৮/১৯ উইকেট হতো মোহাম্মদ শহীদের। সে বিষয়ে তিনি বলেন,  ৭ ম্যাচে ১৮ উইকেট অনেক। চারটা থেকে দুইটা ক্যাচ আসলেও ভালো হতো। একটু আক্ষেপ তো আছেই। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনের দিকে তাকিয়ে আছি।

৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ঢাকা ডায়নামাইটস এর অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বর। দলের অবস্থান নিয়ে শহীদ জানালেন; সবার চিন্তা পেছনের ম্যাচে ভুলগুলো শুধরে নেয়া। ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করবো।

 

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকার আইভীকে ভোট দিতে প্রস্তুত নারায়ণগঞ্জবাসী: আইভী

পরবর্তী

রিচি বেনোর সম্মানে অস্ট্রেলিয়ায় মুদ্রা চালু

পরবর্তী

রিচি বেনোর সম্মানে অস্ট্রেলিয়ায় মুদ্রা চালু

ক্যানভাসে শীতের ছবি

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT