মোহাম্মদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে রাতভর চলা ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ৮ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর অপরাধ অঞ্চলের এডিসি জুয়েল রানা বলেছেন, ঈদযাত্রায় ঢাকার বাইরে যাওয়া পরিবারগুলো নিরাপত্তার জন্য চাইলে মূল্যবান সামগ্রী থানায় জমা রাখতে পারবেন। এনামূল কবীর রূপমের রিপোর্ট।







