চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের মতো করে জ্বলতে পারছে না রাজস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা বল হাতে ফিল্ডিং করছেন, ভারতীয় ক্রিকেটার।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন হার, আরেকটা হারে আইপিএলের চলতি আসরে প্লে-অফে খেলার পথ ধূসরই হয়ে গেছে মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালসের। টাইগারদের বাঁহাতি পেসার অবশ্য উজ্জ্বল সময় কাটাচ্ছেন মাঠে। কিন্তু কাটার মাস্টারের মতো করে জ্বলতে পারছে না রাজস্থান।

নিজেদের সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালস। শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৪৯ রান জমিয়েছিল রয়্যালসরা। জবাব দিতে নেমে ১৭ বল আর ৭ উইকেট অক্ষত রেখে লক্ষ্য ছুঁয়েছে বেঙ্গালুরু।

ফিজ ছিলেন আপন মহিমায়। ৩ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। নিজের প্রথম ওভারে দুটি বাউন্ডারি হজম করেন। নিজের পরের ওভারে উইকেট তোলেন। দারুণ ফিল্ডিংও করেছেন তিনি। ম্যাক্সওয়েলের শটে নিশ্চিত পাঁচ রান বাঁচিয়েছেন একবার, বাউন্ডারির উপর দিয়ে যেতে থাকা বল আটকে। পরে নিজের তৃতীয় ওভারে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেটটি।

Banglabid

আরব আমিরাতে চলতি আসরে আইপিএলের পয়েন্ট টেবিল এখন এমন। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে দুইয়ে দিল্লি ক্যাপিটালস।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ম্যাচে ১৪ পয়েন্টে তিনে। সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স সমান ম্যাচে ১০ পয়েন্টে টেবিলের চারে। তাদের সমান ম্যাচ ও পয়েন্টে রানরেটে পিছিয়ে পাঁচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

১১ ম্যাচে ৮ পয়েন্টে টেবিলের ছয়ে পাঞ্জাব কিংস। সমান ম্যাচ সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে সাতে মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস। তলানির দল সানরাইজার্স হায়দরাবাদ, ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১বেঙ্গালুরুমোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাপল পেল পিট-ক্লুনির থ্রিলার ছবির স্বত্ব

পরবর্তী

এইচপির বিপক্ষে মুমিনুলের সেঞ্চুরি

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচপির বিপক্ষে মুমিনুলের সেঞ্চুরি

অভিনেতা ড্যানিয়েল ক্রেগ ও অভিনেত্রী রুনি মারার ছবি, সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচকদের মুগ্ধ করলো 'নো টাইম টু ডাই'

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT