চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্তহীনতায় বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার করানোর বিকল্প নেই। তবে কোথায় তার অস্ত্রোপচার করা হবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে বিসিবি।

আজ  বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

তবে ছুটিতে থাকায় ২২ আগস্টের আগে মোস্তাফিজের কাঁধের চিকিৎসা চালাতে পারবেন না তিনি। এ ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপচার সারতে দ্বিতীয় বিকল্প খুঁজছে বিসিবি। যদি সেটা ইংল্যান্ড থেকে উঠে গিয়ে অস্ট্রেলিয়ায় করাতে হয় সে সম্ভবনাও উড়িয়ে দিচ্ছে না বিসিবি।

তিনি বলেন:  লেনার্ড ফ্রাঙ্ক জানিয়েছেন মোস্তাফিজের অস্ত্রোপচারটি হবে ৩০ মিনিটের মতো। তবে তাকে ৬ ঘন্টা অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণে থাকতে হবে।

কিন্তু বিসিবি চাইছে দু’এক দিনের মধ্যে তার অস্ত্রপচার সম্পন্ন করতে। তাই দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রপচার করতে আজ ইংল্যান্ডের শল্য চিকিৎসক অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাবেন এই টাইগার বোলিং সেনসেশনকে।

পাপন এরপরই যোগ করেন: যেহেতু ফ্রাঙ্ক ২২ তারিখের আগে পারছে না তাই বিসিবি চাইছে মোস্তাফিজের কাঁধের পরবর্তী মূল্যায়নের জন্য ‍ইংল্যান্ডের অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাতে। ওয়ালেস ২২ তারিখের আগে অপারেশন করতে পারলে তাকে দিয়েই মোস্তাফিজের কাঁধের অপারেশন করানো হবে।

Reneta

আমরা চাইছি দ্রুততম সময়ের মধ্যেই অপারেশনটা করতে। তবে ওয়ালেস দু’একদিনের মধ্যে দ্রুত না করাতে পারলে অস্ট্রেলিয়ায় যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে মোস্তাফিজ দেশে ফিরে আসবে। তারপর তাকে আমরা অস্ট্রেলিয়া পাঠাবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

জুন ২, ২০২৬

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৭

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে হাম উপসর্গে ভর্তি আরও ৩৭ শিশু, ১ জনকে ঢাকায় প্রেরণ

জুন ২, ২০২৬

একবছর বয়স থেকে ঠিকানা হয়েছিল মাজার, সেখানেই শেষ শিশু ফাতেমা

জুন ২, ২০২৬

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT