চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে ছাড়াই ভারত গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজ ভারতের মাটিতে হলেও প্রতিপক্ষ আফগানিস্তান! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নিরাপত্তাকর্মীকে ব্যাপারটা খুলেই বলতে হল তার কৌতুহলী প্রশ্নের জবাবে। ভারতের উত্তরখন্ডের রাজধানী দেরাদুন আফগানদের হোম ভেন্যু কয়েকবছর ধরেই। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ঠিক হওয়ার পর চাউর হয়েছে ব্যাপারটি।

অচেনা ভেন্যুতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার সকালে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে দলের সঙ্গে যেতে পারেননি মোস্তাফিজুর রহমান। এ বাঁহাতি পেসার ছিটকে গেছেন সিরিজ থেকেই। তার বিকল্প হিসেবে ভারতে কে যাবেন সেই সিদ্ধান্ত মঙ্গলবারই নেবেন নির্বাচকরা।

সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহন করা জেট এয়ারওয়েজের বিমানটি। দিল্লি থেকে কানেকটিং ফ্লাইটে দেরাদুন পৌঁছাবে টাইগাররা।

Banglabid

দলের সঙ্গে যাননি টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও। আইপিএলের সব ম্যাচ খেলে সোমবার দেশে ফেরা এ অলরাউন্ডার দেরাদুন যাবেন বৃহস্পতিবার। আফগানদের বিপক্ষে শুক্রবারের প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনি।

প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তামিম ইকবালের। এ বাঁহাতি ওপেনার বিশ্ব একাদশের হয়ে টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ডে আছেন। ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলে ১ জুন পৌঁছাবেন দেরাদুনে।

Reneta

৩ জুন রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। পরের দুই ম্যাচ ৫ ও ৭ জুন।

আফগানদের বিপক্ষে খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে কথা বলেননি কোনো ক্রিকেটারই। ১০টায় ফ্লাইট হলেও সকাল সাড়ে ৭টার মধ্যেই বোর্ডিং পাসের জন্য ভেতরে ঢুকে যান ক্রিকেটাররা।

অধিনায়ক সাকিব অবশ্য সোমবার ভারত থেকে ফিরেই আফগানিস্তান সিরিজ নিয়ে কথা বলেছেন। র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকায় প্রতিপক্ষ দলকেই ফেভারিট মানছেন তিনি। রোববার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, দলের এক ও অভিন্ন লক্ষ্য সিরিজ জয়।

বাংলাদেশ টুয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বেশিরভাগ মাদক মামলার বিচার হয় না কেন?

পরবর্তী

মাদকবিরোধী অভিযান: দুই সপ্তাহে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

পরবর্তী
বন্দুকযুদ্ধ-মাদকবিরোধী অভিযান

মাদকবিরোধী অভিযান: দুই সপ্তাহে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

টাঙ্গুয়ার হাওর রক্ষা করতে সংযুক্ত নদীগুলো খননের উদ্যোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT