চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা ৭ কোটি ৮৫ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
মোবাইল ব্যাংকিং Mobile Banking Bangladesh

ফাইল ছবি

গ্রাহকের সঙ্গে সঙ্গে প্রতিদিনই বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণও। এই লেনদেনে নতুন নতুন সেবা যুক্ত হওয়ায় কম সময়েই অধিক জনপ্রিয়তা অর্জন করেছে মোবাইল ব্যাংকিং। গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৫ লাখে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০১৯ সালের নভেম্বর মাসে মোট ৩৭ হাজার ৭৬৩ কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইলের মাধ্যমে। যা তার আগের মাসের চেয়ে ১৫৭ কোটি টাকা বেশি।

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স প্রেরণসহ বিভিন্ন সেবা। একারণেই এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করেন ব্যাংকাররা।

Banglabid

গত বছরের নভেম্বর মাস শেষে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৫ লাখ। আর একক মাস হিসাবে এই মাসে লেনদেন হয়েছে ৩৭ হাজার ৯১৯ কোটি টাকা। আগের মাস অক্টোবরের তুলনায় যা প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মোট ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয় সেবা দিচ্ছে। টানা ৩ মাস একবারও লেনদেন করেনি এমন হিসাবকে নিষ্ক্রিয় হিসাব বলে গণ্য করে থাকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। সেই হিসাবে নভেম্বর শেষে সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লাখ ৯২ হাজার।

প্রাপ্ত তথ্য অনুসারে, নভেম্বর মাসে প্রায় সব ধরনের সেবায় লেনদেন বেড়েছে। এই সময়ে মোবাইল ব্যাংকিং হিসাবগুলোতে টাকা জমা পড়েছে ১৩ হাজার ৪০৮ কোটি টাকা। উত্তোলন করা হয়েছে ১২ হাজার ৬৯৮ কোটি টাকা। ব্যক্তি হিসাব থেকে ব্যক্তি হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে ৯ হাজার ৯৯ কোটি টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বিতরণ হয়েছে ৮৭০ কোটি টাকা। বিভিন্ন সেবার বিল পরিশোধ করা হয়েছে ৪৬৫ কোটি টাকা। কেনাকাটার বিল পরিশোধ করা হয়েছে ৪৩৭ কোটি টাকা। সরকারি পরিশোধ ২৯৪ কোটি টাকা। এছাড়া অন্যান্য হিসাবে লেনদেন হয়েছে ৬২১ কোটি টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লিতে আন্দোলনে যুক্ত থাকায় দুই বাংলাদেশি গ্রেপ্তার

পরবর্তী

বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর প্রায় ৯ কোটি টাকা অনুদান

পরবর্তী
ফাইল ছবি

বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর প্রায় ৯ কোটি টাকা অনুদান

রংপুর-তীব্র শীতে মৃত্যু

তীব্র শীতে রংপুরে ১৩ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT