চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল অ্যাপে ডাকলেই বাসায় আসবে গৃহকর্মী-ডাক্তার-রক্তদাতা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:০৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকলেই বাসায় হাজির হবে গৃহকর্মী। শুধু গৃহকর্মী না, এই সার্ভিসে প্রয়োজনে ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স ও ব্লাড ডোনার ডাকলেই হাজির হবে আপনার দরজায়।

‘অ্যাপয়েন্ট মি’ নামে একটি মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে অন ডিমান্ড সার্ভিস চালু হয়েছে। বর্তমানে পাইলট প্রকল্পে শুধুমাত্র উত্তরা এলাকায় এই সেবা দেওয়া হলেও আগামী আগস্ট মাসের মধ্যেই সারা ঢাকায় চালু হবে বলে জানালেন ‘অ্যাপয়েন্ট মি’ এর সত্ত্বাধিকারী ফয়সাল আহমেদ।

সার্ভিসের খরচ কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের একেবারে নবীন থেকে অভিজ্ঞ সব ধরণের ডাক্তার আছে। ডাক্তারের ক্ষেত্রে প্রতি সার্ভিসে খরচ হবে একহাজার থেকে দেড় হাজার টাকা। গৃহকর্মীর ক্ষেত্রে প্রাথমিকভাবে খরচ পড়বে প্রতি ঘণ্টায় ৬০ টাকা। সারা ঢাকায় চালুর পর বাজার বুঝে এই রেট বাড়নো হবে।’ তবে রেট বাড়লেও ঘণ্টায় একশ টাকার নিচেই থাকবে বলে জানান ফয়সাল আহমেদ।

এমন সার্ভিস চালুর বিষয়ে বলেন, ‘আমাদের খুবই কমন সমস্যার নাম গৃহকর্মী। গৃহকর্মী না আসলে বা অসুস্থ হয়ে কাজ করার মানুষ পাওয়া যায় না। এ অবস্থায় সার্ভিসটা কাজে লাগবে। এছাড়া হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে সবসময় সবার পক্ষে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানকল্পেই ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স সার্ভিস।’

ব্লাড ডোনার সার্ভিস নিয়ে তিনি বলেন, আমাদের অ্যাপে ব্লাড ডোনারদের তালিকা থাকবে। যখন কারও ব্লাড লাগবে সে অ্যাপের মাধ্যমে দুই কিলোমিটারের ভেতরে থাকা ব্লাড ডোনারদের সাথে যোগাযোগ করতে পারবে।’ ব্লাড ডোনার খোঁজার এই সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি বলে তিনি জানান।

বাসায় ডাক্তার, নার্স ও গৃহকর্মী পাঠানো গৃহকর্মী ও গৃহকর্তা উভয়ের ক্ষেত্রেই নিরাপত্তার প্রশ্ন সামনে দাঁড়ায়। সেটা মাথায় রেখেই কাজ করছে ‘অ্যাপয়েন্ট মি’। গৃহকর্মীদের প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ি গিয়ে দিয়ে আসবে এবং এভাবেই নিয়ে আসবে।
পুরো ব্যাপারটা অ্যাপ ইউজারদের জন্য নিরাপদ বলে জানান ফয়সাল আহমেদ।

ট্যাগ: গৃহকর্মী
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

সাবেক আইজি প্রিজন এটিএম নুরুজ্জামানের স্ত্রী মারা গেছেন

পরবর্তী

‘বর্ণবিদ্বেষ’র অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফিফা

পরবর্তী

‘বর্ণবিদ্বেষ’র অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফিফা

১ মে পবিত্র শবে বরাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT