চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরোক্ষভাবে গ্রাহককেই বইতে হবে মোবাইল অপারেটরদের করের বোঝা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৯:৪৫ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

এবারের প্রস্তাবিত বাজেটে মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক দ্বিগুণ করায় ফোরজি সেবা পিছিয়ে যাবে এবং টেলিকম খাতে অপারেটরদের ওপর চাপানো করের বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহককেই বহন করতে হবে বলে আশঙ্কা করছে দেশের মোবাইলফোন অপারেটররা।

বহুবার সুপারিশের পরও সিম ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া, ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট থেকে যাওয়া এবং টেলিযোগাযোগ কাঠামোয় বাড়তি কর আরোপ করায় হতাশা প্রকাশ করেছে দেশের মোবাইলফোন সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটর্স ইন বাংলাদেশ (অ্যামটব)।

আজ বুধবার বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এবারের বাজেট নিয়ে হতাশা প্রকাশ করে সংগঠনটি। প্রস্তাবিত বাজেটে মোবাইল টেলিকম শিল্পের ওপর বাড়তি ব্যয় আরোপ এবং বাজেট পেশের আগে তাদের সুপারিশ আমলে নেয়া হয়নি বলে অভিযোগ করেন অপারেটর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

Banglabid

অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন,‘এবারের বাজেটে টেলিকম ইন্ডাস্ট্রির জন্য সম্ভাবনা এবং সমস্যা দূর করার কোনো দিকনির্দেশনা নেই।’

বর্তমান সময়ে বাজেটের কিছু প্রস্তাবনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করে অ্যামটব।

সংগঠনটির মহাসচিব বলেন,‘ ৯৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে। তবুও দেশের ৪৬ শতাংশ মানুষ এখনো ডিজিটাল প্রযুক্তির সুফল থেকে বঞ্চিত।এরকম বাস্তবতায় সিম ট্যাক্সের ওপর ১৫ শতাংশ ভ্যাট, স্মার্টফোনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা অসময়োপযোগী।’

Reneta

সামনে ফোরজি আসছে। সরকার এবছর মোবাইল ফোন আমদানি শুল্ক দ্বিগুণ করায় এ সেবা চালুতে ধীর গতি আসবে বলে উদ্বেগ জানান বাংলা লিংকের কর্পোরেট এবং রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান কর্মকর্তা তৈমুর রহমান।

তিনি বলেন,‘এখন দেশে ফোরজি হ্যান্ডসেট ব্যবহারের হার মাত্র ৪ শতাংশ। এই অবস্থায় বিদেশ থেকে হ্যান্ডসেট আমদানি শুল্ক এবং ফোরজি নেটওয়ার্ক স্থাপনের যন্ত্রাংশের আমদানির ওপর কর বাড়িয়ে দেয়াটা আমরা প্রত্যাশা করিনি।’

অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের তুলনায় মোবাইল অপারেটরগুলোর ওপর কর্পোরেট ট্যাক্সও বেশি চাপানো হয়েছে বলে অভিযোগ করে অ্যামটব। বক্তারা জানান, ৪৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স এখাতে বিদেশী বিনিয়োগ অনুৎসাহিত করছে। এরকম পরিস্থিতি দূর করতে হলে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের মতো ৩০-৩৫ শতাংশ কর্পোরেট কর ধার্য করার প্রস্তাব করেছে তারা।

অপারেটররা গ্রাহকদের কাছ থেকে ইন্টারনেটের দাম বেশি রাখছে এমন আলোচনার জবাবে অ্যামটব জানায়, এব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কস্ট মডেলিং করবে। এতে দাম নিয়ে আলোচনা-সমালোচনার জবাব মিলবে।

মোবাইল ফোন অপারেটররা সম্মিলিতভাবে জিডিপি-তে ৬ শতাংশ অবদান রাখছে বলে জানায় দেশের মোবাইল অপারেটরদের সংগঠনটি। বাড়তি ব্যয়ের চাপ না থাকলে খুব দ্রুত এই অবদান ৮ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব বলে জানানো হয়।

বর্তমান বাস্তবতায় মোবাইল ফোনের কর এবং অপারেটরদের ওপর চাপ কমলে আরও বেশি সংখ্যক মানুষ যোগাযোগের আওতায় আসতো। তবে এজন্য কর প্রণয়ন করা কর্তৃপক্ষ এবং সরকারের সঠিক সমন্বয় প্রয়োজন বলে মনে করেন মোবাইল অপারেটর প্রতিনিধিরা। সব দিক বিবেচনায় নিয়ে টেলিকম শিল্পের ওপর বর্তমানে বাজেটে আরোপিত কর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামটববাজেট ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিউইদের বিপক্ষে অনুপ্রেরণায় ইতিহাস

পরবর্তী

বুশ প্রশাসনের সাবেক সহকারী অ্যার্টনি হচ্ছেন এফবিআই প্রধান

পরবর্তী

বুশ প্রশাসনের সাবেক সহকারী অ্যার্টনি হচ্ছেন এফবিআই প্রধান

সেই বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে মওদুদকে স্বান্তনা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সেই বাড়ির সামনে মওদুদকে খালেদার সান্তনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT