চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া তথ্য পোস্ট

সিএইচআই + এইচটি সিএইচআই + এইচটি
১১:২৩ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গত রাতে মোদীর অ্যাকাউন্ট হ্যাক করে এক টুইটে দাবি করা হয়, ভারত সরকার বিটকয়েনে বিনিয়োগ করেছে এবং প্রত্যেক ভারতীয়কে বিটকয়েন দেয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সেই টুইটের স্ক্রিনশট মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে আলোচনা চলতে থাকে নেটমাধ্যমে।

Banglabid

এর পরিপ্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, টুইটার অ্যাকাউন্টটি অল্প সময়ের জন্য হ্যাক করা হয়েছিল। পরে তা দ্রুত উদ্ধার করা হয়।

হ্যাকার গ্রুপ যে লিঙ্কটি শেয়ার করেছিল, তাতে ক্লিক করতে নিষেধও করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে।

Reneta

মোদীর অ্যাকাউন্ট থেকে করা ভুয়া টুইটটিতে লেখা ছিল, ‘ভারত আনুষ্ঠানিকভাবে আইনি দরপত্র হিসাবে বিটকয়েন গ্রহণ করেছে। সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ বিটকয়েন কিনেছে এবং সেগুলি দেশের সমস্ত বাসিন্দাদের মধ্যে বিতরণ করছে।’

ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে ৭ কোটি ৩৪ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। হ্যাক হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করা হয় এবং ভুয়া টুইটগুলোকে ডিলিট করে ফেলা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, হ্যাকারদের ভুয়া টুইটের পর ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি টুইট করে লেখেন, ‘গুড মর্নিং মোদীজি, সব চাঙ্গা সি (সব ভালো আছে তো)? ’

রাজনৈতিক বিশ্লেষক তহসিন পুনাওয়ালা টুইট করে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি-র টুইটার অ্যাকাউন্ট কি হ্যাক করা হয়েছিল? এবং #বিটকয়েনের প্রতিশ্রুতি!!’

এই অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িতদের  বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিটকয়েন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT