চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে কবি ভারভারা রাও গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে কবি ও মানবাধিকারকর্মী ভারাভারা রাওকে গ্রেপ্তার করেছে দেশটির মহারাষ্ট্রের পুলিশ।

মঙ্গলবার হায়দরাবাদে স্থানীয় পুলিশের সহায়তায় তার বাসায় অভিযান চালায় মহারাষ্ট্রের পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় কবি ও লেখক ভারভারা রাওকে। গ্রেপ্তারের পরই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারভারাকে।

পুলিশ বলছে, ভীমা-কোরেগাঁওতে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই ভারভারা রাওকে গ্রেপ্তার করা হয়েছে।

Banglabid

উল্লেখ্য, গত জুনে গত জানুয়ারিতে মহারাষ্ট্রের ভীমা-কোরাগাঁওতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত জুন মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওয়িস্ট)-এর পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। এর মধ্যে রোনা উইলসন নামে এক অভিযুক্তের দিল্লির বাসা থেকে একটি চিঠি উদ্ধার করা হয়, সেই চিঠি থেকেই মোদিকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পারে পুনে পুলিশ।

চিঠিতে বলা হয়, রাজীব গান্ধীর মতোই একটি মাওবাদী সংগঠন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করবে। এই কাজ বাস্তবায়িত করতে এম-৪ রাইফেল ও চার লাখ গুলি কেনার জন্য ৮ কোটি রুপির প্রয়োজন বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়। মাওবাদীদের পক্ষ থেকে ওই হুমকি বার্তা আসার পরই সেসময় দেশটির একাধিক জায়গায় অভিযান চালানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই সঙ্গে অবসরে দুই ইংলিশ ফুটবলার

পরবর্তী

মিডিয়াকে ট্রাম্পের লাল কার্ড

পরবর্তী

মিডিয়াকে ট্রাম্পের লাল কার্ড

েঈদের আমেজ-ভোলা-বিনোদন কেন্দ্র

ঈদের আমেজ শেষেও ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

সর্বশেষ

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT