চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ে হওয়ার পর সবাই আমার জন্মদিন ভুলে গেছে: পূর্ণিমা

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৬:১৯ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৫
বিনোদন
A A

‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটান মিষ্টি মেয়ে পূর্ণিমা। এরপর তাকে আর ফিরে তাকাকে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন ‘হৃদয়ের কথা’ খ্যাত জনপ্রিয় এই নায়িকা। সেই মিষ্টি পূর্ণিমার আজ জন্মদিন। জন্মদিনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হলো পূর্ণিমা’র।

চ্যানেল আই অনলাইন: শুভ জন্মদিন

পূর্ণিমা:ধন্যবাদ।

Banglabid

চ্যানেল আই অনলাইন: জন্মদিনে কি আয়োজন থাকছে?

পূর্ণিমা: আসলে এবারের জন্মদিনটি রোজায় পড়ে যাওয়ার তেমন কিছু করা হচ্ছে না। তবে পরিবারের সবার সঙ্গে বাইরে ঈফতার করবো। এবং পরিবারের সবার জন্য ঈদ শপিং করবো।

চ্যানেল আই অনলাইন: প্রথম শুভেচ্ছা কে জানালো?

Reneta

পূর্ণিমা: জন্মদিনের প্রথম শুভেচ্ছা ফাহাদ জামাল (স্বামী) করেছে এবং ওর সঙ্গে বারোটা ১ মিনিটে কেক কেটেছি।

চ্যানেল আই অনলাইন: পূর্ণিমার ছোটবেলার জন্মদিন কেমন ছিলো?

পূর্ণিমা: ছোটবেলার জন্মদিন অনেক মজার ছিলো। সাতদিন আগ থেকে আয়োজন চলতো। ড্রেস কেনা আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশের সবাইকে দাওয়াত দেয়া হতো। আর জন্মদিনের দিন আমি ছিলাম প্রিন্সেস। সবাই যেনো আমাকেই নিয়ে ব্যস্ত থাকতো।

চ্যানেল আই অনলাইন: তাহলে এখন কিভাবে উদযাপন করা হয়?

পূর্ণিমা: বড় হয়ে যাওয়ার পর সব কিছুই বদলে যায়। তেমনি জন্মদিনের আয়োজনও বদলে গেছে।এখন শুধু পরিবারের সঙ্গেই থাকা হয়। আর মেয়ে আর্শিয়া হবার পর থেকে তেমন জন্মদিনের অনুভূতি হয় না। কারণ ওকে নিয়েই আমার সময় চলে যায়।

চ্যানেল আই অনলাইন: মজার কোনো স্মৃতি আছে?

পূর্ণিমা: মজার স্মৃতি বলতে গতবছরের মেয়ে আর্শিয়া জন্ম নেবার পর আমার জন্মদিন পরিবারের সবাই যেনো একদম ভুলে গেলো। আমি কাছের কয়েকজনকে ফোন করে জন্মদিনের মনে কথা মনে করিয়ে দিলাম।

চ্যানেল আই অনলাইন: ঈদ কোথায় করবেন?

পূর্ণিমা: ঈদ ঢাকাতেই করা হবে।

চ্যানেল আই অনলাইন: ঈদের শপিং করা শেষ?

পূর্ণিমা: না এখনো হয়নি। তবে আমার প্রিন্সেস আর্শিয়ার জন্য ঈদের আগেই অনেক কেনাকেটা করেছি। তারপরও আরো কিছু কেনাকেটা করবো ওর জন্য।

চ্যানেল আই অনলাইন: আবার কবে বড় পর্দায় ফিরবেন?

পূর্ণিমা: আসলে আমার মেয়ে এখনো ছোট। ওকে নিয়ে আমার পুরো সময়। তাই এখনো বলতে পারছিনা কবে বড় পর্দায় ফিরতে পারবো। তবে ফিরার অনেক ইচ্ছা আছে।

চ্যানেল আই অনলাইন: ভালো থাকবেন ধন্যবাদ এবং আরো একবার শুভ জন্মদিন।

পূর্ণিমা: ও অনেক ধন্যবাদ তোমাকে।

ফিরে দেখা পূর্ণিমা: ১৯৮১ সালের ১১ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন পূর্ণিমা। পরিচালক জাকির হোসেন রাজু ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। ২০০৩ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ সিনেমা করে সবার নজরে আসেন। এরপর রিয়াজ, মান্না, শাকিব খান, আমিন খানসহ সুপারহিট নায়কদের  সঙ্গে জুটিবদ্ধ হন পূর্ণিমা। তবে রিয়াজ-পূর্ণিমা জুটি সবার মনের মাঝে। মেঘের পর মেঘ, সুভা, শাস্তি, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, মনের সাথে যুদ্ধ, রাক্ষুসী, সুলতানসহ অনেক সুপারহিট সিনেমার নায়িকা পূর্ণিমা।

২০০৭ সালে হাজারো পুরুষের মন ভেঙ্গে পারিবারিকভাবে জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রথম কন্যা সন্তানের মা হন মিষ্টি এ নায়িকা। স্বামী আর সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পরায় সিনেমা জগত থেকে এখন পুরোপুরি দূরে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডপূর্ণিমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT