চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদীর ঝড়ো ব্যাটিং, গাজীর সহজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৪, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির কারণে ছোট হয়ে আসা লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তুললেন মেহেদী হাসান। ১৩ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এনে দিল ৯ উইকেটের জয়।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে এখনো জয়ের মুখ না দেখা পারটেক্স স্পোর্টিং ক্লাব পাত্তাই পায়নি গাজীর কাছে। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে পারটেক্স।

ইনিংস বিরতিতে বিকেএসপি’র তিন নম্বর মাঠে হানা দেয় বৃষ্টি। পরে ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী কমে আসে ম্যাচের দৈর্ঘ্য।

৮ ওভারে ৪৭ রানের সহজ সমীকরণ গাজী মেলায় ৫.৩ ওভারে মেহেদীর উইকেটটি হারিয়ে। এ ওপেনার চার ছক্কার সঙ্গে মারেন একটি চার। সৌম্য সরকার ১১ ও জাকির হাসান ২ রানে অপরাজিত থাকেন।

১.৩ ওভারে ২০ রান খরচায় একমাত্র উইকেটটি নিয়েছেন পারটেক্স বোলার মইন খান।

পারটেক্স ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ ২৬ রান, করেন হাসানুজ্জামান। ২৪ রান আসে জয়রাজ শেখ ইমনের ব্যাটে।

Reneta

গাজীর মহিউদ্দিন তারেক নেন তিন উইকেট। মেহেদী, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুকিদুল ইসলাম নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী গ্রুপডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১মেহেদীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT