চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহরাব-সুজনদের ১ রানের নাটকীয় জয়

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৫৬ অপরাহ্ণ ০২, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: শেষ ৩ বলে দরকার ছিল ২ রান, হাতে তিন উইকেট। মাস্টার্স ক্রিকেট কার্নিভালে নিজেদের প্রথম ম্যাচে জয়ের উদযাপনে মাতার প্রস্তুতি ফারুক আহমেদ, মোহম্মদ সেলিম, হাসানুজ্জামান ঝড়ুদের ডাগআউটে। কিন্তু শেষ তিন বলে কোনো রানই যোগ করতে পারলেন না র’নেশন্স খুলনা মাস্টার্সের ব্যাটসম্যানরা। তাতে ম্যাচটাও হাতছাড়া।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপিদের বেক্সিমকো ঢাকা মাস্টার্স শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ জিতেছে ১ রানে।

পড়ুন দিনের আরেক ম্যাচের খবর: ‘১০ বলে’র ওভার ঘিরে যত রোমাঞ্চ

১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুলনা ১৫.৩ ওভারে সাত উইকেট হারিয়ে তলতে পারে ১১৬ রান। সজলের করা শেষ তিন বলে তিন উইকেট হারায় দলটি। দুই ব্যাটসম্যান রান আউট হলে উইকেটে আসেন মোহাম্মদ সেলিম। শেষ স্বীকৃত ব্যাটসম্যান তিনি, ইনিংসের শেষ বলে সাইফুলের হাতে ক্যাচ তুলে দিলেন। আর ১ রানের জয়ের আনন্দে মেতে ওঠে সুজনের দল।

১০০ বলের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে ঢাকা মাস্টার্স। ফয়সাল হোসেন ডিকেন্স করেন সর্বোচ্চ ৩৯ রান। ফরিদ মাসুদ নেন দুটি উইকেট।

জবাবে ইনিংসের শেষ বলে যখন ১১৬ রানে থমকে গেল খুলনা মাস্টার্স, তখন নিয়াজ হোসেনের ৩২, আরফাত সালাউদ্দিনের ২৭ ও ফরিদ মাসুদের করা ২৪ রান কেবল পরাজয়ের খাতায়।

‘ব্যাটল অব হান্ড্রেড বল’ খ্যাত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় বেক্সিমকো ঢাকা মাস্টার্সের বিপক্ষে মাঠে নামবে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বিকেল সোয়া তিনটায় আম্বার চট্টগ্রাম মাস্টার্সের প্রতিপক্ষ মাস্টার্স সিলেট সিক্সার্স। একই সময় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে র’নেশন্স খুলনার প্রতিপক্ষ এয়ার এশিয়া রাজশাহী।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বাংলাদেশ যুদ্ধে জড়াবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

কৌশিকের হ্যাটট্রিকে মেরিনার্সের দারুণ জয়

পরবর্তী

কৌশিকের হ্যাটট্রিকে মেরিনার্সের দারুণ জয়

প্রধানমন্ত্রী সিট বেল্ট বেঁধে চলেন, আমি-আপনি কতোটা সতর্ক?

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT