চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি ৪৫ বছর পর্যন্ত খেলবেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বয়স চলছে ৩১। সাধারণত এই বয়স থেকেই ক্যারিয়ারের শেষের দিনক্ষণ গণনা শুরু করেন অধিকাংশ ফুটবলার। লিওনেল মেসি তো সেই অধিকাংশ ফুটবলারের কাতারে পড়েন না। তাই খুব দ্রুতই তার ক্যারিয়ারের শেষ দেখছেন না জোসেফ মারিয়া বার্তেমেউ। বার্সেলোনা সভাপতির বিশ্বাস ৪৫ বছর বয়সে থামবে মেসির ফুটবল ক্যারিয়ার!

বুধবার ঘরের মাঠে প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখছে বার্সা। সেই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। ছুঁয়েছেন ক্লাব ফুটবলে ৬০০তম গোলের মাইলফলক। বার্সা সমর্থকদের মাঝে খুশির জোয়ার।

সভাপতি হিসেবে বার্তেমেউ নিজেও খুশি। তার খুশির আড়ালে চাপা ভীতিও আছে। কারণ নতুন চুক্তির জন্য এখন অবধি চেয়ার পর্যন্ত টেনে আনতে পারেননি মেসিকে। সবশেষ ২০১৭ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২০২১ পর্যন্ত বার্সার খেলোয়াড় মেসি। কিন্তু এরপর কী হবে, যদি মেসি বার্সার হয়ে আর খেলতে না চান? কিংবা অবসর নিয়ে বসেন?

Banglabid

‘যেদিন মেসি অবসর নেবে সেদিন থেকে আমি আর সভাপতিও থাকবো না। তার কারণেই আমি এতদিন পর্যন্ত সভাপতির পদে। তবে আমার মনে হয় তার আরও অনেক কিছু দেয়ার আছে।’ ডেইলি মেইলকে মেসিকে নিয়ে বার্তেমেউয়ের ভাষ্য এমনটাই।

কিছুদিন আগে ইএসপিএনকে সাক্ষাতকারে বার্তেমেউ বলেছিলেন, তার চেষ্টা থাকবে অবসর পর্যন্ত মেসিকে বার্সাতেই রাখা। ডেইলি মেইলকে সেই কথারই যেন পুনরাবৃত্তি করলেন বার্তেমেউ্

‘আমার এখনো মনে হয় মেসির আরও অনেকদূর পর্যন্ত যাওয়ার আছে। লিভারপুল ম্যাচে ও যে গতিতে ফ্রি-কিক নিল। অনেকদূর থেকে ও যেভাবে বলটাকে বাতাসে ভাসাল। সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি বিশ্বাস করি ৪৫ বছর পর্যন্ত খেলে যাওয়ার সামর্থ্য আছে মেসির।’

Reneta

২০২৩ সালে নতুন ক্যাম্প ন্যুতে খেলা শুরু করবে বার্সা। বার্তেমেউয়ের চাওয়া অন্তত নতুন স্টেডিয়ামে পা রাখবেন মেসি, ‘আমরা যখন নতুন স্টেডিয়ামে খেলতে যাবো, তখন মেসিকে পাওয়াটা হবে দারুণ। অন্য দলের সভাপতিরা এসেই প্রথমে জিজ্ঞেস করবে, আজকে কী মেসি খেলবে? অন্য দলের সমর্থকেরা হয়তো তাদের দলকে সমর্থন করবে কিন্তু তারা ফুটবলের পূজারি। আর এজন্য তারা মেসির খেলা দেখতেও ভালোবাসে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারাদের নিয়ে উত্তরায় ‘কায়ারা’র নতুন শাখা

পরবর্তী

মিশরে সাড়ে চার হাজার বছরের সমাধি আবিষ্কারের দাবি

পরবর্তী

মিশরে সাড়ে চার হাজার বছরের সমাধি আবিষ্কারের দাবি

ফাইল ফটো

প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT