চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি হতে চাই না, দিবালাই থাকতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে দলটির সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা থেকে নিজেকে দূরে রাখছেন পাওলো দিবালা। তবে জানিয়েছেন একজন আর্জেন্টাইন হিসেবে মেসিকে আদর্শ মানেন জাতীয় দলের অধিনায়ককে।

জাতীয় দলে আক্রমণভাগে মেসির সতীর্থ দিবালা। আর্জেন্টিনার আগামীর তারকাও মনে করা হয় তাকে। তবে তিনি মেসির মত নন, নিজের মতই হতে চান। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে এক সাক্ষাৎকারে দিবালা বলেছেন, ‘আমি মেসি নই। আমি দিবালা এবং আমি কেবল দিবালাই হতে চাই। মেসি ম্যারাডোনার মতো। আমি দিবালা থেকেই সর্বোচ্চটা দিয়ে সমর্থকদের প্রতিদান দিতে চেষ্টা করবো।’

২০১৫ সালে পালের্মো থেকে জুভেন্টাসে আসার পর দারুণ খেলছেন দিবালা। চলতি মৌসুমে সিরি আ’তে চ্যাম্পিয়নদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৪টি গোল করেছেন এই আর্জেন্টাইন।

Banglabid

সংবাদ মাধ্যমের খবর, আর্জেন্টাইন দিবালার প্রতি নজর আছে বার্সেলোনারও। ভবিষ্যতে বার্সাকে ঘরের মাঠ বানাবেন কিনা এর জবাবে দিবালা বলেছেন, ‘তিন বছর আগে পালের্মোতে ছিলাম, জুভেন্টাস যাবো কি-না আমি ভাবিনি। আমি এখানে সুখী, এখানে প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসে। আমি আমার সেরা মুহূর্তগুলোর একটি এখানে উপভোগ করছি।’

তবে বার্সা নিয়ে কথা বলার সময় নিজের চোখমুখ অনেকটা রাঙ্গা হয়ে যায় দিবালার। যা এড়িয়ে যায়নি প্রতিবেদকের চোখ। রাঙ্গা চোখ-মুখের প্রেক্ষিতে তিনি বলেন, ‘দেখুন, বার্সেলোনা অসাধারণ একটা দল, আমি তাদের খেলা উপভোগ করি, ওদের স্টাইল আমার ভালো লাগে। ওদের দলে আমার জাতীয় দলের সতীর্থ মেসি খেলে, তাছাড়া তাদের কাছে নেইমারের মতো খেলোয়াড়ও রয়েছে।’

মেসির বিপক্ষে আজ প্রথমবার খেলবেন। অনুভূতিটা কেমন হকে যাচ্ছে জানতে চাইলে দিবালা বলেন, ‘আমি তাকে শ্রদ্ধা করি এবং তার খেলায় আমি মুগ্ধ হই। তবে আজ আমি জুভেন্টাসের হয়ে খেলব, আর মেসি বার্সার হয়ে। আমি স্বভাবসুলভ ভাবেই জুভের হয়ে জিততে চাইব।’

Reneta

বার্সার বিপক্ষে মঙ্গলবার রাতে দিবালা গোল পেলে কেমন উদযাপন হবে সে প্রসঙ্গেও বলেছেন, ‘আমি মাস্ক পড়ি, গোল পেলে মাস্ক পড়েই উদযাপনে মাতবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপু চায় না আমি আর শাকিব একসঙ্গে কাজ করি: বুবলী

পরবর্তী

মার্কিন যুদ্ধজাহাজ ঠেকানোর ঘোষণা দিলো নর্থ কোরিয়া

পরবর্তী

মার্কিন যুদ্ধজাহাজ ঠেকানোর ঘোষণা দিলো নর্থ কোরিয়া

Chance for young writers to meet Duchess of Cornwall

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT