চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ইতিহাস গড়ার রাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন অনেক আগেই, এবার লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। রোববার রাতে এইবারের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাসের নতুন পাতা খোলেন বার্সেলোনার আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসির ইতিহাস গড়ার রাতে এইবারকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বাকি গোল দুটি করেছেন লুইস সুয়ারেজ।

ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ইতিহাসে নাম লেখানো গোলটি করেন মেসি। ২০১৪ সালে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তেলমো জারার (২৫২) রেকর্ডটি টপকেছিলেন ফুটবল জাদুকর। সেভিয়ার বিপক্ষে সেদিন হ্যাটট্রিক করে রেকর্ডে নাম লেখান।

Banglabid

তারপর থেকে নিজের রেকর্ডটি মেসি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অসামান্য ধারাবহিকতায় ৪৩৫ ম্যাচে ৪০০তম গোলটি আনলেন তিনি।

মেসি এই ৪০০ গোলের মধ্যে ২৩১টি করেছেন ন্যু ক্যাম্পে, ২১৮ ম্যাচ খেলে। যার মধ্যে ১৮৪ ম্যাচেই জিতেছে বার্সেলোনা। সেখানে প্রতিপক্ষের মাঠে ২১৭ ম্যাচে তার গোলসংখ্যা ১৬৯টি। প্রিয় দুই প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৫টি করে গোল করেছেন মেসি।

লা লিগায় মেসি খেলেছেন প্রায় ৩৫ হাজার মিনিট। এই ৪৩৫ ম্যাচের মধ্যে ৩২৬টিতে জয়, ৭০ ম্যাচে ড্র, আর ৩৯টি হার নিয়ে মাঠ ছেড়েছেন। প্রথম একাদশে ছিলেন ৩৮৭ বার, বদলি নেমেছেন ৪৮ বার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT