চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন বার্সার ঝলমলে সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি পিএসজিতে, এখনও মাঠে নামেননি। সাবেক ক্লাব বার্সেলোনা তাকে ছাড়া নতুন এক যুগের শুরু করল। যাত্রাটা ঝলমলেই হয়েছে কাতালানদের। রোনাল্ড কোম্যানের শিষ্যরা রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ঝলমলে সূচনা এনেছে নতুন লিগ মৌসুমে।

ন্যু ক্যাম্পে রোববার রাতে লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। মার্টিন ব্র্যাথওয়েট জোড়া গোল করেছেন। একটি করে গোল এসেছে জেরার্ড পিকে ও সার্জি রবের্তোর থেকে।

ঘরের মাঠে গোল-চাকা ঘোরানোর শুরুটা করেন পিকে। ম্যাচের ১৯ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন। বলের যোগানদাতা ছিলেন এ মৌসুমে বার্সার নতুন রিক্রুট মেমফিস ডিপাই। পিকে বেতন কমানোয় যে তিনজনকে একেবারে শেষ মুহূর্তে লিগে খেলানোর জন্য নিবন্ধন করতে পেরেছে বার্সা, ডিপাই তাদের একজন।

Banglabid

বার্সা ব্যবধান দ্বিগুণ করে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। এবার গোল আনেন ব্র্যাথওয়েট। বল বাড়িয়ে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি আনেন ব্র্যাথওয়েট। তাতে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

শেষদিকে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল সোসিয়েদাদ। চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে উত্তাপ ছড়ায় অতিথিরা। প্রথমে ৮২ মিনিটে হুলেন লবেটে ও পরে ৮৫ মিনিটে মিকেল ওয়েরজাবাল জাল খুঁজে নেন।

Reneta

শেষঅবধি কোনো বিপদ যদিও হয়নি। উল্টো নির্ধারিত সময়ের শেষে যোগ করার মুহূর্তের প্রথম মিনিটে রবের্তো গোল করে বড় জয়ই নিশ্চিত করে দেন। এই গোলে বল বাড়িয়েছিলেন জোড়া গোলের নায়ক ব্র্যাথওয়েট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানপিকেবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন

পরবর্তী

ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

পরবর্তী

ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

জয়ার বিপরীতে প্রথমবার ঋত্বিক, অপেক্ষায় দর্শক

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT