চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেন ইন ব্লু’র পরিবর্তে ‘মেন ইন অরেঞ্জ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম ছয় ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালের দরজায় ভারত। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলির দল। রোববার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচ তাদের। ওই ম্যাচে অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবেন কোহলি-ধোনিরা।

শুক্রবারই বিসিসিআই’র অফিসিয়াল স্পন্সর নাইকি ভারতের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। ওই ম্যাচে ভারতীয় দল চিরাচরিত ‘মেন ইন ব্লু’র পরিবর্তে হয়ে উঠবে ‘মেন ইন অরেঞ্জ’। অনেক দলের কাছাকাছি রঙ হওয়ার এবার আইসিসি বিশ্বকাপে হোম ও অ্যাওয়ে জার্সির ব্যবস্থা করেছে। প্রথম ছয়টি ম্যাচ ব্লু জার্সি (হোম) পরে মাঠে নামলেও রোববার প্রথমবার অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবে ভারত।

সাউথ আফ্রিকা ইতিমধ্যেই অ্যাওয়ে জার্সি পরে খেলেছে। কেনিংটন ওভালে তাদের দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে উজ্জ্বল হলুদ রঙের (অ্যাওয়ে) জার্সি পরে মাঠে নেমেছিলেন ডু’প্লেসিস-আমলারা। তবে জার্সি পরিবর্তনেও ভাগ্য পরিবর্তন হয়নি প্রোটিয়াদের। প্রথম ম্যাচে চিরাচরিত সবুজ জার্সি পরে ইংল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে উজ্জ্বল হলুদ রঙের জার্সিতে জয় অধরা ছিল প্রোটিয়াদের।

Banglabid

ভারতের কমলা জার্সি প্রকাশ্যে আসার পরই অবশ্য চরম বিতর্ক শুরু হয়। এই জার্সি নিয়ে আপত্তি তুলেছে সেদেশের দুই বড় রাজনৈতিক দল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তাদের বক্তব্য, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভারতের কমলা জার্সি পরে খেলার অর্থই হল বিজেপির (ক্ষমতাশালী ভারতীয় জনতা পার্টি) গেরুয়াকরণের চেষ্টা।

কংগ্রেসের এমপি নাসিম খান বলেছেন, ‘খেলা হোক আর সাংস্কৃতিক মঞ্চ, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গেরুয়াকরণের রাজনীতি চলছে। দেশের তেরঙাকে গুরুত্ব দেয়া উচিত। এখনকার সরকার সবকিছুকেই গেরুয়ার আবরণে মুড়ে ফেলতে চাইছে। এটাই সবচেয়ে বড় সমস্যা।’

বিশ্বকাপে ভারতের নতুন জার্সি নিয়ে আপত্তি তুলেছে সমাজবাদী পার্টিও। তাদের শীর্ষ নেতা আবু আজমি এই জার্সি বদলের ব্যাপারটাকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভারতীয় দলকে যদি কোনো রঙ দিতেই হয়, তবে সেটা হওয়া উচিত জাতীয় পতাকার তেরঙা। তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু কমলা রঙই যদি সব কিছুর সঙ্গে মিশে যায়, তাহলে সেটা অবিচার হবে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। লোকের এটা নিয়ে প্রতিবাদ করা উচিত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারতীয় ক্রিকেট দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে ২৫৯ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা

পরবর্তী

ইউরোপা লিগে নিষিদ্ধ এসি মিলান

পরবর্তী

ইউরোপা লিগে নিষিদ্ধ এসি মিলান

গোপালগঞ্জের সড়কে ঝরলো মা ছেলের প্রাণ

সর্বশেষ

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT