চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১২:০০ পূর্বাহ্ণ ২৫, মে ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী ওমর ফারুককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আশেক মাহমুদ সোহানের বিরুদ্ধে।

সোহান বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে থাকেন। তিনি বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী মো. ওমর ফারুক শুক্রবার (২৪ মে) বিকেলে মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ পত্রও জমা দিয়েছেন তিনি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২০ মে রাত ৯টার দিকে ফারুক বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি চায়ের দোকানে তার ২ জন বন্ধুর সাথে চা খাচ্ছিলেন। সেসময় ওই দোকানের বাহিরের দিকে আশেক মাহমুদ সোহানও বসে ছিলেন। তখন ফারুক দোকানের বাহিরের দিকে তাকালে সোহানকে দেখতে পান। এসময়, সোহান ‘এদিকে তাকায় আছোস ক্যান?’ বলে ফারুককে জিঙ্গেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর সোহান ও তার আ ফ ম কামালউদ্দিন হলের অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন মিলে ফারুককে বেধড়ক মারধর করেন। এতে কানে, কপালে ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন ফারুক।

মো. ওমর ফারুক চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম বর্ষে কামাল উদ্দিন হলে থাকাকালে বিভিন্ন সময় সোহান আমাকে র‍্যাগ দিতো। তার নির্যাতনের কারণে আমি কামাল উদ্দিন হল ছেড়ে ভাসানী হলে থাকি। এরপরও সে আমাকে দেখলে ফাঁফর দিতো এবং গালিগালাজ করতো। সর্বশেষ ২০ মে রাতে সে আমাকে ২০ থেকে ২৫ জন লোক দিয়ে বেধড়ক মারধর করেছে। মারধরের কারণে আমি এখনো অসুস্থ। এ ঘটনায় আমি আশেক মাহমুদ সোহানসহ জড়িতদের শাস্তি চাই।

এ বিষয়ে জানতে মুঠোফোনে আশেক মাহমুদ সোহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Reneta

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে অভিযোগ পত্রের বিষয়টি নিশ্চিত করে প্রক্টর কার্যালয়ের কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা বলেন, বিশ্ববিদ্যালয়ের বটতলায় মারধরের ঘটনায় একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে প্রক্টর স্যার অবগত রয়েছেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীকে মারধর
শেয়ারTweetPin

সর্বশেষ

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT