চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেঘের ডানায়’ দর্শনা, প্রশংসিত ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল তার মিউজিক ভিডিওতে নতুন নতুন চমক দেন। হোক গায়কী, সুর কিংবা মিউজিক ভিডিওতে। দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি এরআগে কলকাতার নায়িকা কৌশানী, মৌমিতা হারিকে নিয়ে মিউজিক ভিডিও করেছিলেন ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-খ্যাত এই গায়ক।

এবার ইমরানের গানের মডেল হলেন কলকাতার সু-পরিচিত মডেল অভিনেত্রী দর্শনা বণিক। যিনি ওপার বাংলার ছোটপর্দার পাশাপাশি কলকাতার কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জি, অঞ্জন দত্তর মতো নির্মাতাদের নির্দেশনায় কাজ করেছেন। দেখা গেছে ক্ষত, ঈগলের চোখ, শবর, জোজো’র মতো ছবিতেও।

কিছুদিন আগে ইমরানের নতুন মিউজিক ভিডিও ‘মেঘের ডানায়’ এর শুটিং হয়েছিল ইন্ডিয়াতে। জনপ্রিয় কোমল পানীয় প্রাণ ফ্রুটো’র নিবেদনে গানটি প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও গায়ক ধ্রুব গুহ, শিল্পী ইমরান, প্রাণ বেভারের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, ব্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন, ডিজিটাল মিডিয়া ম্যানেজার নাজমুল হিমেল প্রমুখ।

লোকেশনে বৈচিত্র ও রোমান্টিক ‘মেঘের ডানায়’ গানটি প্রকাশের পরেই দর্শক লুফে নিয়েছেন। ২৪ ঘন্টার আগেই গান দেখেছেন প্রায় দুই লক্ষেরও বেশি দর্শক। গানটি দেখে হাজারও প্রশংসামূলক মন্তব্য করেছেন দর্শক। এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস।

Reneta

সংগীতায়োজনে ছিলেন এলএমজি বিটস্ (সৈয়দ নাফিজ, শুভ্র রাহা)। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন মধুবন্তী বাগচী। ভারতের জনপ্রিয় ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সুশাভান দাস। পুরো গানের দৃশ্য ধারণ হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে।

এর আগে ১৮ অক্টোবর ‘মেঘের ডানায় গানটি ইউটিউবে আসার কথা ছিল। কিন্তু ওইদিন কিংবদন্তি গায়ক ও গিটারের জাদুকরে ব্যান্ডদল এলআরবি’র দলনেতা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে, সেজন্য সেদিন গানটি প্রকাশ হয়নি বলে জানা যায়।

‘মেঘের ডানায়’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের পাশাপাশি পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তইমরানকণ্ঠশিল্পী ইমরানকমলেশ্বর মুখোপাধ্যায়ধ্রুব গুহধ্রুব মিউজিক স্টেশনপ্রাণ ফ্রুটোলিড বিনোদনসৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ

মে ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মে ২২, ২০২৬

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট

মে ২২, ২০২৬

শিশু খাদ্যে নজরদারি জরুরি কেন?

মে ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT