চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত স্ত্রীর চেহারার ‘সেক্স রোবট’ কিনছেন বিপত্নীকরা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১১:৪২ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর মৃত্যুর পর প্রায় সবার জন্যই তা মেনে নিতে কষ্ট হয়ে যায়। অনেকেই আছেন যারা দীর্ঘদিনেও এই শোক কাটিয়ে উঠতে পারেন না। এমন বিপত্নীকদের জন্য এবার স্ত্রীর চেহারায় সেক্স রোবট তৈরি করে দিচ্ছে ট্রু কমপ্যানিয়ন নামের মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক একটি সেক্স রোবট নির্মাতা প্রতিষ্ঠান।

‘রক্সি’ নামের এই রোবট ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। এ জন্য একজন ক্রেতাকে খরচ করতে হচ্ছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার।

বিশ্বের প্রথম সেক্স রোবট বানানো এই প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা ডগলাস হাইনস দ্য সানকে জানান, বিভিন্ন তারকার চেহারার আদলে তৈরি সেক্স রোবটের পাশাপাশি তারা প্রায়শই মৃত স্ত্রীর চেহারার আদলে রোবট তৈরি করে দেওয়ার অর্ডার পাচ্ছেন। এর সংখ্যা মোট ক্রয় আদেশের প্রায় অর্ধেক বলেও জানান তিনি।

Banglabid

প্রতিষ্ঠানটি নাম ট্রু কমপ্যানিয়ন হওয়ার মূল কারণও এটাই, জানিয়েছেন ডগলাস। তবে এই রোবট পুরোপুরি যৌনতার জন্যই নয়। ‘এই রোবটের প্রায় ৮০ ভাগ ব্যবহারই হলো অনেকটা সামাজিক, নিঃসঙ্গতা কাঁটাতে এর সাথে কথা বলা, অর্থাৎ জাগতিক ব্যাপারই বেশি। তবে ১০ থেকে ২০ শতাংশ ব্যবহার হচ্ছে যৌন কার্যকলাপের জন্য।’, বলেন ডগলাস। তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষই একজন সঙ্গী চায়, ভালবাসার উষ্ণ ছোঁয়া চায়।

সেক্স রোবট, স্ত্রীর চেহারায় সেক্স রোবট

রোবটটিতে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘটানো হয়েছে। ফলে এটি অল্প সময়েই তার মানব সঙ্গীর ভালোলাগা, মন্দলাগা, পছন্দ কিংবা অপছন্দের বিষয়গুলো সম্পর্কে জেনে নিতে পারবে। রোবটটিকে স্পর্শ করলে এটি তা বুঝতে পারবে এবং সাড়া দেবে। শরীরের বিভিন্ন অংশ নাড়াচাড়াও করতে পারবে রক্সি। এ ছাড়া একজন মানুষের যেমন ক্ষণেক্ষণে মনের অবস্থার পরিবর্তন ঘটে, রক্সির ক্ষেত্রেও তেমনটি দেখা যাবে।

Reneta

একজন ক্রেতা রোবটটি নিজের পছন্দ অনুসারে বানিয়ে নিতে পারবেন।

তবে শুধু মৃত স্ত্রীরই নয়, বিধবা নারীরাও তাদের মৃত স্বামীর মতো রোবট বানিয়ে নিতে পারবে এই প্রতিষ্ঠান থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেক্স রোবট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ

পরবর্তী

মিশন ইম্পসিবলের শুটিং বন্ধ

পরবর্তী
অভিনেতা টম ক্রুজ একটি কালো স্যুটে, হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশন ইম্পসিবলের শুটিং বন্ধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্জিনিয়া সংঘর্ষ: গণপদত্যাগে বিজনেস কাউন্সিল বিলুপ্ত ঘোষণা

সর্বশেষ

টেস্টে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড পান্টের, বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড কার?

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT