চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-নাঈমের ফিফটিতে বাংলাদেশের বড় পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো শুরুর ভিত গড়ে দিয়ে নাঈম শেখ লড়লেন আরও কিছুটা সময়। বাঁহাতি ওপেনারের সঙ্গে মুশফিকুর রহিমও হলেন বেশ আক্রমণাত্মক। দুজনের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ ১৭১ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে আসা দল দুটির লড়াই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। দুপুরের ম্যাচে লঙ্কানদের ১৭২ রানের বড় লক্ষ্য দিতে পেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পৌনে দুইশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করিয়েছে টিম টাইগার্স।

Banglabid

বাছাইপর্বের প্রতিটি ম্যাচেই ধুঁকেছে ওপেনিং জুটি। পাওয়ার প্লে’তে রান তুলতে না পারার বদনাম ঘুচেছে আসল লড়াইয়ে নেমে। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান।

পাওয়ার প্লে’র শেষ ওভারে ১৬ বলে ১৬ রান করে আউট হন লিটন দাস। সাকিব আল হাসান নেমেই আগ্রাসী মনোভাবে ব্যাট চালাচ্ছিলেন। কিন্তু টিকতে পারেননি বেশিক্ষণ। বোল্ড হন দ্রুত রান বের করার তাড়নায়। ৭ বলে ১০ রান করে থামেন বাঁহাতি ব্যাটার।

মুশফিক শুরুতে একটু ধীরগতির হলেও অন্যপাশ থেকে রানের চাকা ঠিক রাখেন নাঈম। মুশফিক জ্বলে উঠতে কিছুটা সময় নেন। পরে হয়ে ওঠেন বিধ্বংসী। দুই প্রান্ত থেকেই আসতে থাকে একের পর বাউন্ডারি।

Reneta

দুজনের তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান আসে ৫১ বলে। ৫২ বলে ৬টি চারে ৬২ করেন নাঈম। মুশফিক ফিফটি পূর্ণ করেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত খেলে ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন মি. ডিপেন্ডেবল। মারেন পাঁচটি চার ও দুটি ছক্কা।

নাঈম আউট হওয়ার পর নেমেছিলেন আফিফ হোসেন। ৬ বলে ৭ রান করে রান আউটের শিকার হন বাঁহাতি ব্যাটার। পরে মুশফিকের সঙ্গী হন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

লঙ্কান বোলারদের মধ্যে চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কাসুপার টুয়েলভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদেরের স্বাক্ষর জালিয়াতি: উপজেলা ভাইস-চেয়ারম্যান কারাগারে

পরবর্তী

যুক্তরাজ্য সরকার চায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক: হাইকমিশনার

পরবর্তী
British High Commissioner speaking at an outdoor event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য সরকার চায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক: হাইকমিশনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইলিশের স্বাদ পৌঁছে দিতে চায় সরকার

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT