চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের স্বাক্ষর জালিয়াতি: উপজেলা ভাইস-চেয়ারম্যান কারাগারে

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:৫১ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর ও সিল জাল করে নিজেকে জেলা আওয়ামী লীগের নেতা দাবি করার মামলায় দিনাজপুর সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো.রবিউল ইসলাম সোহাগকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

দিনাজপুর জেলা সদরের আমলী আদালত-১ এর প্রথম শ্রেণির জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.ইসমাইল হোসেন আজ বোরবার মো.রবিউল ইসলাম সোহাগকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর ও সিল জাল করে নিজেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দাবি করার দিনাজপুর সদর উপজেলা ভাইস-চেয়াারম্যান মো.রবিউল ইসলাম সোহাগে বিরুদ্ধে গত ৮ অক্টোবর ২০২০ রাতে দিনাজপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের করেন,দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

ডিজিটাল নিরাপত্তা ও ফৌজদারি আইনে করা মামলায় রবিউল ইসলাম সোহাগের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর ও প্রতারণামূলক তথ্য প্রচার এবং আওয়ামী লীগের প্রতি জনমনে বিদ্বেষ ও সংগঠনের মধ্যে শক্রতা সৃষ্টি করে অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মিথ্যা তথ্যের ভিত্তিতে জাল প্রেস বিজ্ঞপ্তি তৈরি ও ব্যবহার করে ফেইসবুক ইলেকট্রনিক বিন্যাসে নিজেকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক দাবি করা হয়েছে। সর্বোপরি আওয়ামী লীগ, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মানহানি ও মানসম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ৭ অক্টোবর সংবাদ সম্মেলন করে ওই ভুয়া ও জাল প্রেস বিজ্ঞপ্তি ব্যবহার করে নিজেকে আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক দাবি করে রবিউল ইসলাম সোহাগ। সে দলের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে সামাজিক-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় পত্র-পত্রিকায় এই খবর দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করে বাদী নিশ্চিত হন যে, আসামির দাবিকৃত কথিত প্রেস বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের স্বাক্ষর করেননি। আসামিকে তিনি ওই পদে নিয়োগ বা পদস্থ করেননি।

Reneta

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘মামলাটির গুরুত্ব বিবেচনা করে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় মামলা রেকর্ড করা হয়। মামলার তদন্তভার দেয়া হয় পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাহবুবুর রহমানকে। মামলার তদন্ত শেষে পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাহবুবুর রহমান অভিযোগ গঠনের পর তা আজ রোববার আদালতে পেশ করেন। উচ্চ আদালতে জামিনে থাকা আসামী দিনাজপুর সদর উপজেলা ভাইস-চেয়াারম্যান মো.রবিউল ইসলাম সোহাগে আজ দুপুরে পুরণায় নিন্ম আদালতে জামিনের জন্যে দিনাজপুর জেলা সদরের আমলী আদালত-১ গেলে আদালতের বিচারক প্রথম শ্রেণির জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.ইসমাইল হোসেন তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন,স্পেশাল পিপি এডলোকেট সামসুর রহমান পারভেজ, সিনিয়র এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকট শাহাদাত হোসেন এডমিলার ও এডভোকেট সিদ্দিকা মিমি। আসামীর পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট মাজহারুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরস্বাক্ষর জালিয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পরবর্তী

মুশফিক-নাঈমের ফিফটিতে বাংলাদেশের বড় পুঁজি

পরবর্তী

মুশফিক-নাঈমের ফিফটিতে বাংলাদেশের বড় পুঁজি

যুক্তরাজ্য সরকার চায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক: হাইকমিশনার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT