চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের গড় যখন একশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

অন্য প্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় মিছিল দেখেছেন। ১০৬ রানের জুটি সঙ্গী মেহেদী হাসান মিরাজকেও ফিরে যেতে দেখলেন। উইকেটে সঙ্গী কেবল টেল এন্ডাররা। এরপরও ভালোভাবেই এগোচ্ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফেরায় দারুণ একটি মাইলফলক ছোঁয়া হয়নি তার। তবে ৮৫ রানের ইনিংসটি খেলে চলতি বছর নিজের ব্যাটিং গড়টা রেখেছেন শতকের উপর।

গলে বৃহস্পতিবার হেরাথের বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশফিক। দুর্দান্ত ইনিংসটি কেবল সেঞ্চুরি হারানোর আক্ষেপেই বাড়াচ্ছে না, প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে টানা তিনটি সেঞ্চুরি না হওয়ার আফসোসেও পোড়াচ্ছে।

আগে ছয়ে ব্যাট করতেন। উইকেটকিপিং থেকে অব্যাহতি মেলার পর চারে নামলেন। লক্ষ্য ছিল ব্যাটিংয়ে নিজেকে আরো মেলে ধরার। প্রথম ইনিংসেই তাতে সফল মুশি। সবমিলিয়ে বছরের প্রথম তিন মাসে তার রানের গড় ১০১.৭৫। তিন টেস্টের ৫ ইনিংসে মোট রান ৪০৭। টেস্টগুলো আবার ভিন্ন তিনটি দেশে খেলেছেন মুশফিক।

টানা তিনটি টেস্ট সেঞ্চুরি না হলেও আগের ইনিংসগুলোর ধারাবাহিকতা থাকাতেই নিশ্চয় খুশি হবেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে গত জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছিলেন। আহত হয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। পরে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ১২৭ রানের ইনিংস। সবশেষ গলেতে ৮৫।

শতক হয়নি। কিন্তু দলকে ঠিকই খাদের কিনারা থেকে টেনে তোলার কাজটা সেরেছেন অধিনায়ক। শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩১২ রানে। এড়িয়েছে ফলোঅন। অবশ্য এখনো ১৮২ রানে পিছিয়ে সফরকারীরা। বাকি দুটি দিনের মাঝে আবারো ধৈর্যশীল একটি ইনিংস খেলার ডাক পড়াটা মুশফিকের জন্য স্বাভাবিকই। তাতে নিজের রান-গড়ও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT