চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুমিনুল-লিটনের কষ্টের ফল পেয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: হারের চোখ রাঙানি নিয়ে শুরু হওয়া পঞ্চমদিনে বীরত্ব দেখালেন মুমিনুল হক ও লিটন দাস। তাদের চতুর্থ উইকেট জুটি বদলে দিয়েছে ম্যাচের চেহারা। তাতে জহুর আহমেদে নিয়ন্ত্রণে থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও অল্প কথায় বুঝিয়ে দিলেন মুমিনুল-লিটনের
অবদানের কথা।

‘আমাদের কথা হয়েছিল ইতিবাচক মনোভাব নিয়ে থাকার জন্য। উইকেট আজও খুব ভাল ছিল। মুমিনুল ও লিটন কষ্ট করে ব্যাটিং করেছে। তাদের কষ্টের ফল পেয়েছি আমরা। মূল কৃতিত্বটা তাদেরই দিতে হবে।’

২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ হোঁচট খেয়েছিল চতুর্থ দিনের শেষ ঘণ্টায়। ইমরুল, তামিম, মুশফিক বিদায় নিলে। দলীয় রান তিন অঙ্ক ছোঁয়ার আগেই নেই টপঅর্ডার। ৮১ রান নিয়ে পঞ্চমদিন শুরু করা মুমিনুল-লিটনের জুটি থামে দলীয় ২৬১ রানে। দুজনের ১৮০ রানের জুটি ভাঙে মুমিুনলের বিদায়ে (১০৫)। পরে নার্ভাস নাইনটিজে (৯৪) লিটন থামলে হাল ধরেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক। তাদের জুটি ফিফটির দিকে যাওয়ার আগেই ড্র মেনে নেয় লঙ্কানরা। দিনের খেলা তখনও ১৬ ওভার বাকি।

Banglabid

দ্বিতীয় ইনিংসে ১০০ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান। স্বাগতিকদের লিড ১০৭ রানের। আড়াই সেশন ব্যাট করে শেষদিনে বাংলাদেশ হারায় মাত্র দুটি উইকেট।

মূর্তিকারিগর

শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ ম্যাচে বাংলাদেশের ড্র এল তৃতীয়বার। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে জহুর আহমেদেই লঙ্কানদের বিপক্ষে সবশেষ ম্যাচ মুমিনুলের সেঞ্চুরিতে ড্র করেছিল বাংলাদেশ। সাঙ্গাকারার ট্রিপল সেঞ্চুরির ম্যাচে ১০০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। এবারও মুমিনুলময় টেস্ট হয়ে থাকল সাগরিকার বুকে।

Reneta

প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলে ৫১৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন মুমিনুল। শ্রীলঙ্কা ৭১৩ রানের বড় সংগ্রহ গড়ে চোখ রাঙানি দিলেও দ্বিতীয় ইনিংসে আরেকটি সেঞ্চুরি উপহার দিয়ে হাথুরুসিংহের শিষ্যদের সব হিসেব বদলে দেন ‘বাংলার ব্র্যাডম্যান’ খ্যাত মুমিনুল। তাতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্টের উভয় ইনিংসে শতক করা প্রথম ও একমাত্র ক্রিকেটার বনে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হকলিটন দাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাননীয় শিক্ষামন্ত্রী: কতবার ব্যর্থ হলে তারে অযোগ্য বলা যায়!

পরবর্তী

আর নয় রাজনীতি, অভিনয়েই ফিরছেন তাপস

পরবর্তী

আর নয় রাজনীতি, অভিনয়েই ফিরছেন তাপস

khaleda jia

ব্যানার, পোস্টারে খালেদাকে অভ্যর্থনার প্রস্তুতি

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT