চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের ‘খ্যাপাটে’ উদযাপনের কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ‘নির্দিষ্ট কোন কারণ ছিল না। আপনারা যেভাবে মনে করছেন, ওরকম কিছু না। চ্যালেঞ্জটা নিজের সঙ্গে ছিল। অনেকদিন ১০০ করতে পারছিলাম না। এটা করতে পারায় অনেক ভাল লেগেছে।’

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমদিনে সেঞ্চুরির পর খ্যাপাটে উদযাপন নিয়ে মুমিনুল হকের সরলসোজা ব্যাখ্যা। প্রথমদিন তাকে পাওয়া যায়নি। দ্বিতীয়দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের সামনে এলেন দলের প্রতিনিধি হয়ে। পরে উত্তরে কল্পনাশক্তির লাগাম টেনে ধরলেন ওরকম উদযাপনের সাদামাটা ব্যাখ্যায়!

মুমিনুল না বললেও বুঝে নিতে কষ্ট হয় না। সাবেক কোচ হাথুরুসিংহের আমলে নানামুখী প্রতিবন্ধকতায় পড়েছিলেন দেশের ইতিহাসে সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তার প্রতি হাথুরুর উপেক্ষা এতটাই ছিল যে ‘বাংলার ব্র্যাডম্যান’ স্বীকৃতি পাওয়া মুমিনুলকে স্কোয়াড থেকেই সরিয়ে দেয়া হয়েছিল, ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে। তার আগে ছেঁটে ফেলা হয় ওয়ানডে দল থেকেও। মুমিনুলের চ্যালেঞ্জে যে কাউকে দেখিয়ে দেয়ার মত কিছু একটা ছিল, ওই খ্যাপাটে উদযাপন হয়ত তারই প্রতিক্রিয়া।

Banglabid

কেননা সাগরিকার এ মাঠে আগেও তিনটি সেঞ্চুরি করেছেন মুমিনুল। কখনও খুব উচ্ছ্বসিত উদযাপন দেখা যায়নি। অতি-উচ্ছ্বাস তার স্বভাবে নেইও। বড় বড় কীর্তি গড়েও থেকেছেন নির্লিপ্ত। কিন্তু হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পেতেই বাঁধনহারা উদযাপন! মুখে হাসি ছিল না, ছিল খ্যাপাটেভাব। মুমিনুল স্বীকার না করলেও তার জমাট বেধে থাকা মনের কথা বোঝার জন্য মনস্তাত্ত্বিকও হওয়া লাগে না!

মূর্তিকারিগর

উপেক্ষার জবাব ষোলোআনা হত যদি ডাবল সেঞ্চুরিটা পেতেন। আগের দিন ১৭৫ রানে অপরাজিত থাকা এ বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় দিনে যোগ করতে পেরেছেন আর ১ রান। তারপরও আক্ষেপ নেই বলেই আশ্বস্ত করছেন।

Reneta

‘আমি অবশ্যই সন্তুষ্ট। যখনই একটা বড় ইনিংস খেলব, যদি বলি সন্তুষ্ট নই তাহলে ভুল বলা হবে। যতটুকু খেলেছি, আমার কাছে ভাল লেগেছে। যতটুকু হয়েছে, ভাল হয়েছে। হয়ত আরেকটা সেশন খেলতে পারলে ভাল লাগত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT