চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের অনেক অর্জনের হাতছানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরই গ্যালারি প্রকম্পিত একটি ধ্বনিতে- ‘হান্ড্রেড চাই, মুমিনল’। দর্শকদের প্রত্যাশা পূরণ করে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার কাছে হারের শঙ্কা দূরে সরিয়েছেন অসাধারণ ব্যাটিং করে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির পুরোটাই স্কুল শিক্ষার্থীদের দখলে। ইউনিফর্ম পরে আসলেই খেলা দেখার সুযোগ। স্টেডিয়ামে ঢুকে সবার চোখ আটকে ছিল চট্টগ্রামের ছেলে মুমিনুলের দিকে।

মুমিনুল হতাশ করেননি। উভয় ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে অন্য উচ্চতায় নেয়ার পর আরও অনেক রেকর্ডের পথ তৈরি করে ফেলেছেন তিনি। ক্যারিয়ারের ছয় সেঞ্চুরির পাঁচটিই চট্টগ্রামে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ১০৫ রানে।

চট্টগ্রামে মাত্র ৭ টেস্ট খেলে পাঁচ সেঞ্চুরি হয়ে গেল মুমিনুলের। তাতে এক ভেন্যুতে বাংলাদেশের পক্ষে দ্রুততম এক হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় তিনি। চট্টগ্রামে এক হাজার রান করা একমাত্র বাংলাদেশি মুশফিকুর রহিমের লেগেছে ১৪ টেস্ট। সাত টেস্টেই মুমিনুলের রান ৮৬৯। গড় ৮৬.৯০।

সেখানে এক ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরি মাহেলা জয়াবর্ধনের। কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ১১টি সেঞ্চুরি তার। ডন ব্র্যাডম্যান ও জ্যাক ক্যালিসের আছে ৯টি করে। এক ভেন্যুতে ৮ সেঞ্চুরি আছে কুমার সাঙ্গাকারার। তারা অবশ্য খেলেছেন ২০টিরও বেশি টেস্ট। মুমিনুল চট্টগ্রামে নিজের সপ্তম ম্যাচেই পেয়ে গেছেন পাঁচ সেঞ্চুরির দেখা। এভাবে আগাতে থাকলে কিংবদন্তি সব ব্যাটসম্যানকেই ছাড়িয়ে যাবেন তা বলার অপেক্ষা রাখে না।

মূর্তিকারিগর

এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও মাহেলার। অবসরে যাওয়া এই ক্রিকেটার সিংহলিজ গ্রাউন্ডে ২৭ টেস্ট খেলে করেছেন ২৯২১ রান। চট্টগ্রামে সাত ম্যাচে মুমিনুলের রান ৮৬৯। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ গড় জো রুটের (৫৮.৩৮)।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১২৮.৫৩ গড়ে রান করেছেন ডন ব্র্যাডম্যান। সেটি অবশ্য উনবিংশ শতাব্দীর কথা। একবিংশ শতাব্দীতে এসে ১১০.৬৩ গড়ে রান করে অবসরে গেছেন ভিভিএস লক্ষ্মণ। ইডেন গার্ডেনে ১০ ম্যাচ খেলে এই ব্যাটসম্যান করেছিলেন ১২১৭ রান। এক ভেন্যুতে একশ’র উপরে গড় নিয়ে অবসরে যেতে পেরেছেন মাইকেল ক্লার্ক (১০৩)। মুমিনুল থাকার সুযোগ কিংবদন্তিদের সংক্ষিপ্ত তালিকাতেও।

ট্যাগ: চট্টগ্রাম টেস্টমুমিনুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় তুর্কি বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী দিন

পরবর্তী

‘ড্র’তে শেষ মুমিনুলময় ম্যাচ

পরবর্তী

‘ড্র’তে শেষ মুমিনুলময় ম্যাচ

রিয়ালকে নিয়ে ‘দুশ্চিন্তায়’ নেইমার

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT