চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ড্র’তে শেষ মুমিনুলময় ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

কেউ না জেতার এই চট্টগ্রাম টেস্ট কাকে মনে রাখবে? টিভির পর্দায় ক্ষণে ক্ষণে ভেসে ওঠা হাথুরুসিংহের মুচকি হাসি? সীমানা দড়ির কাছে ছোটখাটো এক যুবকের বুনো উল্লাস? যিনি ‘কঠিন’ পরিস্থিতিতে দুই ইনিংসে সেঞ্চুরি করে পঞ্চমদিন নাগাদ ম্যাচ বাঁচিয়েছেন। নাকি ‘ক্ষণিকের অতিথি’ আব্দুর রাজ্জাককে?

টেস্টের ওই চুম্বক অংশ নির্বাচন করতে করতে ওয়ানডে সিরিজের সঙ্গে প্রথম টেস্টের একটি পার্থক্য বের করা ক্রিকেট-পাঠকের জন্য কঠিন হওয়ার কথা নয়। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ হেরেছিল ক্রিকেটজ্ঞানের কাছে। সেখানে সামর্থ্যের প্রশ্ন এসেছে অনেক পরে। কিন্তু দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থদিন নাগাদ যে চাপ সৃষ্টি হয়েছিল, তা নিছক সামর্থ্যের প্রশ্ন। যে পিচে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫১৩ করতে দশ উইকেট বিসর্জন দেয়, সেখানে অতিথিরা ৯ উইকেটে ৭১৩ করে ঘোষণাপর্ব সারে! পরের ইনিংসে বাংলাদেশ যেই না ব্যাট ধরেছে মাটি আবার বোলারদের পক্ষে চলে গেছে! চতুর্থদিন দেখতে দেখতে তিন উইকেট ছিল না। দুই ইনিংসে ত্রাণকর্তার নাম মুমিনুল। টস জিতে ব্যাটে নেমে তামিম-ইমরুল ফিরে যাওয়ার পর মুমিনুল এবং মুশফিক তৃতীয় উইকেটে ২৩৬ রান যোগ করেন। এই উইকেটে বাংলাদেশের এটি সর্বোচ্চ রান। যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ। মুমিনুল শেষ পর্যন্ত ১৭৬ করে সাজঘরে ফেরেন।

জবাব দিতে নেমে তিন লঙ্কান সেঞ্চুরি হাঁকান। কুশল মেন্ডিস ১৯৬, ধনঞ্জয়া ডি সিলভা ১৭৩ এবং রোশেন সিলভা ১০৯ রান করেন। তাতে ২০০ রানের লিড পায় দলটি।  শনিবার দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভার ব্যাট করতে বাংলাদেশের মুশফিক, ইমরুল এবং তামিম ফিরে যান। আবার মুমিনুল শো। সঙ্গে লিটন কুমার দাস।

শেষদিন হেরাথের বল সকাল থেকেই ঘুরতে শুরু করে। আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে ঘিরে ধরে শ্রীলঙ্কা। মুমিনুল-লিটন কাউন্টার অ্যাটাক করে চাপ সরান। চতুর্থ উইকেটে দুজনে ১৮০ রান যোগ করেন। এই উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান।
মূর্তিকারিগর

এই জুটির ওপরই মূলত ম্যাচের ভাগ্য গড়ে যায়। ড্রয়ের পথে হাঁটতে হাঁটতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর গৌরব অর্জন করেন মুমিনুল। বিশ্বক্রিকেটে এই নজির ৬৭তম খেলোয়াড়ের, ৮৩তম বার। রোববার ১৭৪ বলে ১০৫ করে ফেরেন মুমিনুল।  এর মধ্যে পাঁচটি চার, দুটি ছয়ের মার ছিল।

মুমিনুল ফেরার পর ছয় হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক ছুঁতে গিয়ে ধরা পড়ে যান লিটন কুমার দাস। ১৮২ বলে ৯৪ রানে শেষ হয় তার ইনিংস। চার হাঁকান ১১টি। কোনো ছয়ের মার নেই।

Reneta

এই জুটি ভাঙার পর দিনের খেলা ত্রিশ ওভারের কিছু বেশি বাকি ছিল। তাতে অবশ্য কোনো বিপদ হয়নি। প্রথম ইনিংসে ৮৩ রানে অপরাজিত থাকা রিয়াদ নিরাপদে ম্যাচ শেষ করে আসেন। সঙ্গে ছিলেন মোসাদ্দেক হোসেন। দিনের খেলা কমপক্ষে ১৬ ওভার বাকি থাকতে দুই অধিনায়ক ‘ড্র’ মেনে নেন। বাংলাদেশের সাজঘর থেকে সবার আগে মাঠে নেমে আসেন ছোটখাটো গড়নের সেই ছেলেটি। চট্টলা যাকে ম্যাচসেরার খামের ভেতর উপহার দিয়ে গেছে আরেক জীবন!

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১৩
(মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদউল্লাহ ৮৩* তামিম ৫২, ইমরুল ৪০, সাঞ্জামুল ২৪; লাকমাল ৩/৬৮, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, দিলরুয়ান ১/১১২।)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৭১৩/৯ডি.
(সিলভা ১৭৩ , মেন্ডিস ১৯৬, রোশেন ১০৯, চান্দিমাল ৮৭; মোস্তাফিজ ১/১১৩, সাঞ্জামুল ০/১৫৩, মিরাজ ৩/১৭৩, তাইজুল ৪/২১৯)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩০৭/৫
(তামিম ৪১, ইমরুল ১৯, মুমিনুল ১০৫, লিটন ৯৪, রিয়াদ ২৮*, মোসাদ্দেক ৮*।)
ম্যাচসেরা: মুমিনুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুমিনুলের অনেক অর্জনের হাতছানি

পরবর্তী

রিয়ালকে নিয়ে ‘দুশ্চিন্তায়’ নেইমার

পরবর্তী

রিয়ালকে নিয়ে ‘দুশ্চিন্তায়’ নেইমার

আমরণ অনশনের ৯ম দিনে অসুস্থ ২ শতাধিক শিক্ষক

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT