চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখোমুখি মেসি-কনমেবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকায় রেফারিদের পক্ষপাতিত্বের সমালোচনা করতে গিয়ে রীতিমতো লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন লিওনেল মেসি। পাল্টা জবাব দিতে সময় নেয়নি কনমেবলও। মেসির অভিযোগকে অগ্রহণযোগ্য ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি।

শনিবার রাতে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে ৩৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মেসিকে। যা নিয়ে ওঠে বিতর্কের ঝড়। ধাক্কাধাক্কির ঘটনায় চিলির গ্যারি মেডেলকেও লাল কার্ড দেখানো হয়।

অ্যারেনা করিস্থিনিয়াসে বলের দখল নিতে গেলে মেডেলের সঙ্গে ধাক্কা লাগে মেসির। গোললাইনের বাইরে থেকে পরে মেসিকে বেশ কয়েকবার ধাক্কা দেন চিলিয়ান তারকা। মেসি তুলনামূলক শান্ত থাকলেও রেফারি দ্রুতই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান। তার পরপরই মাথা গরম হিসেবে খ্যাতি পাওয়া মেডেলকেও লাল কার্ড দেখানো হয়।

Banglabid

ভিএআরে পরে ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে, মেসিকে বড়জোর হলুদ কার্ড দেখানো যেতে পারতো। কিন্তু তখন এ প্রযুক্তির সাহায্য নেননি রেফারি। ম্যাচ শেষে তাই রেফারি ও কনমেবলের কঠোর সমালোচনা করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালের পরও রেফারিদের বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মেসি। ম্যাচে দুটি পেনাল্টির আবেদন করেছিল আর্জেন্টিনা। দুটিতেই ভিএআরের সাহায্য নেয়ার প্রস্তাব নাকচ করে দেন রেফারি। যার দ্বিতীয়টিতে কাউন্টার অ্যাটাকে গোল করে স্কোরলাইন ২-০ করে ফেলে ব্রাজিল।

তাতে ক্ষোভ উগড়ে দিয়ে মেসি বলেন, ব্রাজিলকে সুবিধা দেয়ার জন্যই সবকিছু সাজিয়েছে কনমেবল। তবে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থাটি।

Reneta

বিবৃতিতে কনমেবল বলেছে, ‘ফুটবলে একদিন আপনি জিতবেন, অন্যদিন হারবেন। সততা এবং সম্মানের সঙ্গে ম্যাচের ফলাফল মেনে নেয়া ফেয়ার প্লে খেলার ভিত্তি। সবাইকে সমানভাবে দেখা হচ্ছে। এখানে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে যেটি সত্যকে প্রতিনিধিত্ব করছে না।’

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লাল কার্ডের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে রেফারি মারিও ডিয়াজ ভিএআরের সাহায্য নিতে পারতেন। তবে সেটি না করে মুহূর্তের মধ্যেই লাল কার্ড দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

লাল কার্ডের ঘটনায় এতটাই ক্ষোভে ফেটে পড়েছেন মেসি যে, জয়ী দলকে দেয়া পদক নিতেও যাননি। কেনো পদক নিতে যাননি এমন প্রশ্নের জবাবে কিং লিও বলেছেন, ‘কেননা, আমার এই দুর্নীতির অংশ হতে চাই না। এটি পুরো কোপার সম্মানের প্রতি ঘাটতি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

পরবর্তী

ব্রাজিলই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন

পরবর্তী

ব্রাজিলই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন

আলভেজের শিরোপা নাম্বার ‘৪০’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT