চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্ত হলো সামহোয়্যারইন ব্লগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

দীর্ঘ আট মাস ব্লক থাকার পর অবশেষে মুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় বাংলা প্লাটফর্ম সামহোয়্যারইন ব্লগ।

সামহোয়্যারইন ব্লগের সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজেও এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে সামহোয়্যারইন ব্লগের সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস ফেসবুক পোস্টে লিখেছেন, নির্ভেজাল অন্যায় ও গুরুতর মিথ্যে অপবাদ দিয়ে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে ইন্টারনেটে বিশ্বের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইনকে দীর্ঘ আটমাস বন্ধ করে রাখার পর গতকাল মুক্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রী নিজেই তাঁর ফেসবুক টাইমলাইনে জানিয়ে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পার হলেও এই শুভবোধের জন্যে সকল বাংলা ব্লগারদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে অভিনন্দন এবং অশেষ ধন্যবাদ।

তিনি আরও লিখেছেন, অভিনন্দন সকল ব্লগার বন্ধুদের। দীর্ঘ আটটি মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো। সত্যের জয় হলো, শেষ হলো সম্পূর্ন মিথ্যে ও কুৎসিত অপবাদ দিয়ে সামহোয়্যার ইন ব্লগটিকে বন্ধ রেখে গনতন্ত্র এবং বাংলাভাষাভাষি অসংখ্য সুস্থ বুদ্ধির মানুষের অসম্মানের আটটি মাস। সত্যিকার অর্থে ব্লগারা অপমানিত হননি, অপমানের এবং লজ্জার ভার যে আসলে পড়েছে কুৎসা রটনাকারী বা অপবাদকারীর উপরেই সেটা দেশসহ সারা বিশ্ব জানে। দীর্ঘ সময় লেগে গেলেও নিশ্চিতভাবেই তাঁর অপরাধবোধ হয়েছে, দুঃখবোধ হয়েছে। তাই সত্যের জয় হয়েছে, যা অবশ্যাম্ভাবী- কেবল সে জন্যেই আনন্দিত হবো আমরা।

দীর্ঘ দিন পর ২ লাখ ১৩ হাজার ব্লগারের প্ল্যাটফর্ম সামহোয়্যারইন ব্লগ মুক্ত হওয়ায় জানিয়ে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্লগাররা।

গত আট মাস আগে বিটিআরসি’র নির্দেশে সবগুলো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ করে দেয়া হয়েছিলো।

ট্যাগ: ব্লগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ১৬ আসামি যারা

পরবর্তী

দুই মাসের বিশ্রামে সাইফউদ্দিন

পরবর্তী

দুই মাসের বিশ্রামে সাইফউদ্দিন

মহারাষ্ট্র-বিজেপি-শিবসেনা সরকার

মহারাষ্ট্রে জয়ের পথে বিজেপি-শিবসেনা

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT