চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তা ভাই, আর দেখা হবে না

আদিত্য শাহীন আদিত্য শাহীন
৯:৪০ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৯
মতামত
A A

চারদিকে চলছে সবকিছু গোটানোর আয়োজন। একে একে সাঙ্গ হচ্ছে একেকটি জীবনকাব্য। মৃত্যুর মতো সহজ সত্য প্রতিদিন শেখাচ্ছে আরও সহজিকরণ সূত্র। নিঃশব্দে প্রিয় বন্ধু, স্বজন আর কাছের মানুষেরা বলে যাচ্ছেন ‘আসি। আর তাহলে দেখা হচ্ছে না।’

জাকারিয়া মুক্তা ভাই চলে গেলেন। সাংবাদিক মুক্তা ভাই। অনেকদিন অসুস্থ থাকার পর শনিবার সন্ধ্যায় ফেসবুকের খবর হলেন তিনি আর নেই। তারুণ্য আর হাসিমাখা মুখটা রেখে গেলেন।

জাকারিয়া মুক্তার সঙ্গে আমার সম্পর্কটি ছিল নিশুতি সংবাদ শ্রমিকের। রাতে শুরু হতো কাজ। রাত ঘন হতো কাজের মগ্নতা আর দৌড়ঝাঁপ বাড়তো। আমি হাজীপাড়ার খোলাকাগজ থেকে বহুপথ মাড়িয়ে নয়াপল্টন মসজিদ গলিতে দৈনিক সবুজ দেশ এ যেতাম। রাত তখন নিজেই আমাদের সঙ্গে দৌড়ায়। ফরম্যাটেড সংবাদের ট্রেসিং বের করে যেতাম পেস্টিং এ। আমাদের হাত ছিল শ্রমিকের হাত। সংবাদকে মনে হতো কাঁচামাল মাত্র। খাওয়ার মতো খবর হাতে নিয়ে মচমচে একটি শিরোনাম যুক্ত করে টেনেটুনে মেকাপ দিতাম। তখন সংবাদপত্র ছিল বানানোর জিনিস।

Banglabid

মুক্তা ভাইকে দেখতাম, ‘মোর দ্যান আ জার্নালিস্ট’ হিসেবে। সংবাদপত্রের এত কাজ কোনো সাংবাদিকের হতে পারে না। ট্রেসিং-কাগজ কেনা থেকে শুরু করে প্রেসের কালির গন্ধ মেখে বিট পিওনকে বিতরণের হিসাব বুঝিয়ে দেয়া পর্যন্ত। তাতেও শেষ হতো না। কাজ কখনও শেষ হতো না। নির্লিপ্ত পকেটের শূন্যতা তুচ্ছ করে ভূতেই যোগাতো কাপের পর কাপ চা আর সিগারেট।

কম্পিউটারের যুগ তারপরও অক্ষর গুনে সংবাদের শিরোনাম বানানোর রেওয়াজ মেনে চলতেন মুক্তা ভাই। নিজ হাতে করতেন মেকাপ ডিজাইন সব। সংবাদের ঘাটতি হলে রাত গভীরে সংবাদ পর্দায়ও করতে হতো। এডিটরিয়াল পোস্ট এডিটরিয়াল থেকে শুরু করে নানান বিভাগীয় পাতার আইটেমগুলো রাখতে হতো এক মাথায়। একই কাজ করতে হতো আমাকেও। মুক্তা ভাইকে আরো যেটি করতে হতো তা হলো, প্রেস মালিকের বাণিজ্যিক শর্তের আরো আট দশটি পত্রিকার সব আইটেম ভিন্ন শিরোনামে ভিন্ন আঙ্গিকে তৈরি করা। আমার কাজে তিনি ছিলেন বেশ এক প্রেরণা।

মুক্তা ভাইকে দেখেই মনে হতো, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একটি শ্রেণিকে রাতে দেখা যায় আরেকটি শ্রেণিকে দেখা যায় দিনে। দিবাভাগে কোনোদিন কোথাও মুক্তা ভাইয়ের সাথে আমার দেখা হতো না।

Reneta

বলছি ১৯৯৯ থেকে ২০০৩ সময়ের কথা। তার বছর দশেক পরে বইমেলায় এক সন্ধ্যায় মুক্তা ভাইকে দেখলাম ভূত দেখার মতো। রাতের সেই বিষণ্ণ ফ্যাকাশে চেহারা পাল্টে গেছে। সঙ্গে তার সহধর্মিণী। বোঝা গেল সবকিছুতে এসে গেছে ছন্দ, হালের আর পাঁচজন প্রতিষ্ঠিত সাংবাদিকের মতো। এখন তার সাংবাদিকতাও চাকচিক্যময় সময় বাঁধা সুখের। কিন্তু সেই ঝড়ো গতি আর রাতের অস্বাভাবিক উন্মাদনা যেন মিলিয়ে গেছে কোথায়! সবকিছুকে হজম করে যাওয়ার সেই ন্যুজ স্বভাবটাও নেই। সময়ই ভেতর থেকে বের করে এনেছে আসল জাকারিয়া মুক্তাকে।

তারপর দুয়েকদিন দেখা হয়েছে কি হয়নি। ফোনে কথা হয়েছে। ফেসবুকে সাড়াও পাওয়া গেছে দুয়েকবার। কিন্তু আমার কাছে তিনি থেকে গেছেন রাত বিহারের সেই শ্রমিক সাংবাদিক। অনেক কিছুই করতেন ভেতরে ভেতরে। ছিলেন দক্ষ সংগঠকও। আমি বার বার ভুলেই যেতাম মুক্তা ভাই এখন বসে আছেন গতিশীল গণমাধ্যমের চঞ্চল ও রঙিন সংবাদকক্ষে, কাজে ও শ্রান্তিতে। শেষতক কাজ করতেন সময় টিভিতে বার্তা সম্পাদক হিসেবে। বুঝেই নিয়েছি আজকের ইলেক্ট্রনিক গণমাধ্যমের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠও জানতে বাকি ছিল না তার।

মুক্তা ভাই চলে গেছেন। আর কখনো কোনো রাতে তার সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন বলাই যায়, এই তো জীবন, এই জীবনকে বাঁচিয়ে রাখতে, সচল রাখতে এতবেশি কষ্ট না করলে কি হতো না! অনেক স্বাচ্ছন্দ্যে, সহজে, কম দায়িত্ব নিয়েও তো কাটিয়ে দেয়া যায় মাত্র এই ক’টা দিন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকারিয়া মুক্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী’ নিহত

পরবর্তী

একই সাথে ৪ সন্তান প্রসব

পরবর্তী

একই সাথে ৪ সন্তান প্রসব

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৫ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT