চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন পিরোজপুরের মেয়ে ঐশী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ঘোষণা হলো বহুল আলোচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। আর এবারের আসরে বিজয়ী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী।

রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি রাজদর্শন হলে সেরা ১০ প্রতিযোগি নিয়ে বসেছিল গ্র‍্যান্ড ফিনালের আসর। সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে শুরু হয় অনুষ্ঠানটি, যা শেষ হয় রাত ১১ টা ৫০ মিনিটে৷

১০ প্রতিযোগিদের মধ্য থেকে বিচারকরা সব কিছু বিবেচনায় ‘মিস ওয়ার্ল্ড’-এর জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত করেন ঐশীকে। যিনি এই প্রথম কোনো বিউটি কনটেস্ট-এ অংশ নিয়েই বিজয়ী হয়েছেন।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মতো বড় আসরের মুকুট পরলেও ঐশী সবেমাত্র এইচএসসি পাশ করেছেন। সাঁতারে পারদর্শী এই সুন্দরীর ইচ্ছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করা। ভবিষ্যতে বাল্যবিবাহ নিয়ে জন মানুষে সচেতনতা তৈরির কাজ করতেও আগ্রহী ঐশী।

প্রথম রানারআপ হয়েছেন নাজিবা বুশরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া।

এই প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী।

তবে আজকের চূড়ান্ত আসরে বিচারকদের মধ্যে ছিলেন না তারিন। তার স্থানে দেখা যায় মডেল আজরাকে। এছাড়া গ্র‍্যান্ড ফিনালে আইকন বিচারক হিসেবে ছিলেন ‘মাইলস’ ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা ও আরজে নিরব।

আয়োজক অন্তর শোবিজ জানায়, বিজয়ী ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রতিনিধি হয়ে আগামী ৭ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন। তার হাতে লাল-সবুজের পতাকা উড়বে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে।

চলতি বছরের মতো গেল বছরও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজন করেছিল অন্তর শোবিজ। নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়ে প্রথমে বিজয়ী ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলককে। এবং পরবর্তীতে তাকে বাদ দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ করা হয়েছিলো জেসিয়া ইসলামকে।

ট্যাগ: অন্তর শোবিজচ্যানেল আইমিস ওয়ার্ল্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রামনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডে চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়

পরবর্তী

২০ বছরে পদার্পণে চ্যানেল আইয়ের ক্রোড়পত্র

পরবর্তী
ক্রোড়পত্র

২০ বছরে পদার্পণে চ্যানেল আইয়ের ক্রোড়পত্র

চ্যানেল আই স্বকীয় বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে উজ্জ্বল: শাইখ সিরাজ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT