চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ওয়ার্ল্ডে সেরা ৪০-এ বাংলাদেশের জেসিয়া ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশের জেসিয়া ইসলাম মিস ওয়ার্ল্ড ২০২৩ শিরোপা অর্জন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসররে আরেকধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের জেসিয়া ইসলাম।  সেরা চল্লিশে স্থান করে নিয়েছেন তিনি। রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে জেসিয়া জানান, সেরা ৪০-এ জায়গা করে নেয়া ছাড়াও প্রতিযোগিতার ‘হেড-টু-হেড চ্যালেঞ্জ’-এর ৮ বিজয়ীর অন্যতমও তিনি।

জেসিয়া ইসলামের এই অর্জন বাংলাদেশি প্রতিযোগী হিসেবে প্রথম। প্রতিযোগিতার পরবর্তী পর্বগুলোতে ভালো করার আশায় সবার কাছে দোয়া চেয়েছেন জেসিয়া।

সেরা ৩ সুন্দরী নির্বাচন ছাড়াও মিস ওয়ার্ল্ডের ইতিহাসে এবারই প্রথম ৮ প্রতিযোগীকে ‘কন্টিনেন্টাল কুইন’ খেতাব দেয়া হবে।

হেড টু হেড চ্যালেঞ্জে গ্রুপ সিক্সে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ জেসিয়া ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা। কিন্তু ভোটে তাদের টপকে সেরা হলেন ঢাকার মেয়ে।

জেসিয়াকে প্রশ্ন করা হয়েছিল, নারীর ক্ষমতায়নে কী করার পরিকল্পনা আছে? উত্তরে তিনি বলেন, ‘নারীদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা আছে আমার। এখানে তাদের কর্মদক্ষতা বাড়ানোর শিক্ষা দেওয়া হবে। এর মাধ্যমে তারা স্বনির্ভর হতে পারবে ও তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। কারণ স্বনির্ভরতা তাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়েও কথা বলেন জেসিয়া। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে চাইলে চমৎকারভাবে ব্যবহার করা যায়। তবে এই প্রজন্মের ছেলেমেয়েদের অনেকে এর অপব্যবহার করে।’

ক’দিন আগে আইবিসি ফ্যাশন পার্টিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের সুন্দরীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জেসিয়া। এছাড়া অন্যদের পাশাপাশি চীনের শেনজেনে নতুন গড়ে ওঠা ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার (আইবিসি) ঘুরে দেখেছেন তিনি।

এরপর শিমেলং অ্যাকুয়া স্কুলে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রতিযোগীরা। এখানে পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে মহাসাগর সংরক্ষণ প্রকল্প সম্পর্কে ধারণা পেয়েছেন তারা। পার্কে বেড়ানো ছাড়াও চতুর্থ চীন আন্তর্জাতিক সার্কাস উৎসবে যোগ দিয়েছেন জেসিয়াসহ সবাই।

আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনাল। ওইদিন নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসরে অংশ নিতে গত ২০ অক্টোবর চীনের গুয়াংজু বিমানবন্দরে পৌঁছান জেসিয়া। তার মাধ্যমে ১৬ বছর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় দেখা যাচ্ছে লাল-সবুজ পতাকা।

ট্যাগ: জেসিয়া ইসলামমিস ওয়ার্ল্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেসেখেলে জিতল কুমিল্লা

পরবর্তী

হুমায়ূন আহমেদের সঙ্গে শেষ স্মৃতিটাই বিশেষ স্মৃতি: ফারুক আহমেদ

পরবর্তী

হুমায়ূন আহমেদের সঙ্গে শেষ স্মৃতিটাই বিশেষ স্মৃতি: ফারুক আহমেদ

বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরের মধ্যে ওয়াসার পাইপ লাইনের পানি পান করা যাবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT