চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশাকে ওমর সানি বললেন, ‘তুমি কোন ক্লাসে পড়েছ?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
বিনোদন
A A
ওমর সানি ও মিশা সওদাগর

ওমর সানি ও মিশা সওদাগর

‘শিল্পীদের কোনো বয়স নেই।’ বলেছেন চিত্রনায়িকা মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি। গতকাল শনিবার বিকালে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ বলেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, ‘মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী। সেই ১৯৯২ সালে ‌কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে শুরু করেছেন। অনেক দিন ধরেই ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন।’ আরও বলেন, ‘তার প্রতি সম্মান জানানোর জন্যই বয়স্ক কথাটি বলেছি। অন্য কিছু নয়।’

গত ৩ জুলাই মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন। গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। কিন্তু তিনি শপথ নে​ননি।

আজ রোববার বিকালে সাড়ে ১০ মিনিটের ফেসবুক লাইভে আসেন ওমর সানি। এখানে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন। তবে মিশা সওদাগরের আপত্তিকর মন্তব্যের ব্যাপারে ওমর সানি বলেন, ‘মিশা তুমি কোন জায়গা থেকে এসেছ, আমি খুব ভালো করে জানি।’

ফেসবু​ক লাইভে ওমর সানি
আজ রোববার ফেসবু​ক লাইভে ওমর সানি
Banglabid

চলচ্চিত্রে মিশা সওদাগরের গোড়ার দিককার কথা স্মরণ করেন ওমন সানি বলেন, ‘অভিনেতা উজ্জ্বল সাহেবকে গিয়ে আমি বলেছিলাম, মিশা নামে নতুন একটা ছেলে আছে, তাকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কোথায় অবস্থান ছিল মিশা? তুমি ছিলে ১০ হাজার টাকার আর্টিস্ট। তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায় ছিল, মনে পড়ে?’

এদিকে মিশা সওদাগর বলেছেন, তিনি ছাড়া চলচ্চিত্র অচল। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘গত দুই-আড়াই বছরে লাভ ম্যারেজ ছাড়া কী হিট ছবি আছে তোমার? মিশা তুমি আমাকে বেকার বলেছ। গত তিন বছরে আমার কতগুলো ছবি মুক্তি পেয়েছে, সেই ছবির নামগুলো তোমার জানতে হবে।’

তিনি মিশা সওদাগরের যথাযথ শিক্ষার ব্যাপারে প্রশ্ন তোলেন। ওমর সানি বলেন, ‘এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছ, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক অভিনেত্রী হয়, তাহলে সেখানে অঞ্জনা আপা, রোজিনা আপা, চম্পা আপার অবস্থান কোথায়? শাবানা বা ববিতা আপার কথা নাইবা বললাম। এই তুমি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট? এই তোমার মানসিকতা!’

ওমর সানি ও মৌসুমী
ওমর সানি ও মৌসুমী
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানিমিশা সওদাগরমৌসুমী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত অপরাধ হলে মামলা হবে: আইনমন্ত্রী

পরবর্তী

গাজীপুর বয়লার বিস্ফোরণ: চিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে রিট

পরবর্তী
বয়লার বিস্ফোরণ

গাজীপুর বয়লার বিস্ফোরণ: চিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে রিট

গ্যাস সংকট

গ্যাস সংকট: মিরপুরে হোটেলে খাবার প্রত্যাশীদের ভিড়

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT