চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ-মাহমুদউল্লাহকে ফিরিয়ে বোলিংয়ে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিশ্বকাপে গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করবে পাকিস্তান। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। টাইগার একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে প্রথমবারের মতো অ্যাওয়ে জার্সিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ফিট হয়ে এই ম্যাচে ফিরেছেন তিনি। মাহমুদউল্লাহ ফেরায় বেঞ্চে বসতে হয়েছে সাব্বির রহমানকে। আর আগের ম্যাচে বাড়তি পেসার হিসেবে খেলা রুবেল হোসেনও থাকছেন না এই ম্যাচে। তার জায়গায় ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

অনুশীলনে আঘাত পাওয়ায় এই ম্যাচে অনিশ্চিত ছিলেন মুশফিকুর রহিম। তবে সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত খেলছেন তিনিও।

আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। আজ পাকিস্তানকে হারালেও এই বিশ্বকাপে আর সামনের দিকে যাওয়ার সুযোগ নেই টাইগারদের।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের সূচনা করলেও পরের দিকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ইংল্যান্ড জিতে যাওয়ায় আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব।

*ম্যাচে প্রথমে ব্যাট করতে হবে পাকিস্তানকে। রান তাড়া করলে কোনো সুযোগই নেই পাকিস্তানের।
বিজ্ঞাপন

Reneta

কারণ, সেমিফাইনালে যেতে হলে

* প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান তুলতে হবে তাদের এবং সেক্ষেত্রে বাংলাদেশকে অলআউট করে দিতে হবে মাত্র ৩৯ রানে।

*যদি প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪০০ রান তোলে তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে শেষ করতে হবে ৮৪ রানের মধ্যে।

* আর যদি কোনোভাবে সাড়ে চারশো রান তোলে পাকিস্তান, তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। অর্থাৎ তখন বাংলাদেশকে অলআউট করতে হবে ১২৯ রানের মধ্যে।

আট ম্যাচে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের সমান ম্যাচ খেলে চারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬

ঈদে দর্শককে দুদণ্ড শান্তির প্রতিশ্রুতি!

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT