চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের অতীত ঘেঁটে একাদশ সাজাবে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২২, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে প্রথম টেস্ট। সিরিজ ঘরে তুলতে মিরপুরে দ্বিতীয় টেস্টে তাই বাংলাদেশ-শ্রীলঙ্কা উভয়ের চোখ স্রেফ জয়ে। মরিয়া শ্রীলঙ্কা শের-ই-বাংলা স্টেডিয়ামের অতীত পরিসংখ্যান ঘেঁটে শক্তিশালী একাদশ সাজাবে বলছে।

সফরকারী দলের কোচ ক্রিস সিলভারউড ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন এমনটাই। লঙ্কান ইংলিশম্যান কোচ বলছেন, বাংলাদেশের লক্ষ্যও একই থাকায় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে ঢাকা টেস্ট।

‘আমরা প্রতিটি মাঠে অতীতে কি ফলাফল পেয়েছি, বোলিং আক্রমণভাগ কেমন ছিল এবং ব্যাটিং লাইন আপ কেমন ছিল— এসব পরিসংখ্যান ঘেঁটে দেখি। আমরা ইতিহাস বিবেচনায় এনে দল বাছাই করি। আমাদের সম্ভাব্য বারোজন ভেবে রাখা আছে। কিন্তু এখনই সেটি বলছি না।’

Banglabid

মিরপুরের টার্নিং এবং মন্থর উইকেটে আগে খেলা তিন টেস্টের সবকটিতেই সফল শ্রীলঙ্কা। শেরে-ই-বাংলায় ২০০৮ সালে ১০৭ রানের জয় তুলেছিল তারা। ২০১৪ সালে এক ইনিংস ও ২৪৮ রানের ব্যবধানে জয় এবং শেষবার ২০১৮ সালে খেলা ম্যাচেও ২১৫ রানের একপেশে জয় তুলেছিল। বর্তমান প্রেক্ষাপট বিচারে যদিও বাংলাদেশকে সমীহই করছেন সিলভারউড। জয় তুলতেও আত্মবিশ্বাসী থাকছেন।

‘ঢাকা টেস্ট অনেক সহজ হবে বলে মনে করি। দুই দলই চাচ্ছে ম্যাচ জিততে। শেষ ম্যাচে কঠিন লড়াই জমেছিল। জয়ের পাল্লা দুদলের দিকেই দুলছিল, কখনও খুব দ্রুত। বাংলাদেশ একসময় আমাদের রশিতে টান দিয়েছিল। আমরা খেলায় ফিরেছি তা নিশ্চিত করতে কঠোর লড়াই করতে হয়েছে। এই টেস্টেও একই হবে। খেলা আরও দ্রুত গতিতে এগোবে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিছু রোমাঞ্চকর ক্রিকেটের অপেক্ষায় আছি।’

একাদশ নিয়ে খোলাখুলি কথা বলতে না চাইলেও একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন লঙ্কান কোচ, ‘চট্টগ্রাম টেস্টের একাদশে পরিবর্তন আসতে পারে। পরিসংখ্যান ঘেঁটে একাদশ নির্বাচন করব, যেখানে নিশ্চিত হবে আমরা একজন পেসার খেলাচ্ছি কিনা। যাই হোক না কেনো পরে সিদ্ধান্ত নেবো।’

Reneta

সোমবার সকাল দশটায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমিরপুরলিড স্পোর্টসসিলভারউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতসহ আরও ১৫টি দেশে সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা

পরবর্তী

যুক্তরাজ্যের ভিসা পেতে সময় লাগছে ৬ সপ্তাহ

পরবর্তী
British High Commission Dhaka logo with emblem and text. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের ভিসা পেতে সময় লাগছে ৬ সপ্তাহ

ঢাকার স্কুল ক্রিকেটের দর্শকদের সঙ্গে আইসিসি প্রধানের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার স্কুল ক্রিকেটের ‘দর্শক’ আইসিসি প্রধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT