চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজাপ্রাপ্ত হলেও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন: মওদুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

‘মিথ্যা মামলা’য় খালেদা জিয়ার যদি সাজা হয়েও যায় তবুও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। একইসঙ্গে খালেদা জিয়া দল ও জোটের নেতৃত্ব দিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুমী হলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ এমন মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ বলেন, দেশে এমন একটা ভাব ও প্রচার হচ্ছে যদি মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজা হয়ে যায় তবে তিনি নির্বাচন করতে পারবেন না। প্রত্যেক মানুষের অধিকার আছে নিম্ন আদালতের মামলার রায়ের পর সর্বোচ্চ আদালতে আপিল করার। আমরা আপিল করবো।

মওদুদ আহমেদ বলেন, যদি মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজা হয়েও যায় তাহলে তার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। আর আমরা আপিল দিলে তা সাথে সাথে গৃহীত হবে। আমরা জামিনের দরখাস্ত করবো। এতে শতকরা ৯৯ ভাগ মামলা জামিন হয়। কাজেই এমতাবস্থায় খালেদা জিয়াকে নির্বাচন থেকে বিরত রাখার কোন সুযোগ নেই।

Banglabid

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনের প্রস্তুতি নেব এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাব। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন করবো।

বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে ‘পিলখানা ট্রাজেডি: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মওদুদ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ পিলখানা হত্যাকান্ডের জন্য পরোক্ষভাবে বর্তমান সরকারকেই দায়ী করেন। তিনি বলেন, এ কারণে সরকার দায়ীদের বিচার করছে না। উল্টো পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ামওদুদ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT