চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হারিয়ে শোকার্ত নায়িকা কৌশানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

মা হারালেন টলি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর!

বেশ অনেক দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা সঙ্গীতা। গত ২৩ অক্টোবর কিডনির সমস্যা নিয়ে তার মাকে ভর্তি করা হয়েছিল কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে তার।

এর আগে অভিনেত্রীর মায়ের কিডনি প্রতিস্থাপন হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান তিনি। মায়ের মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন কৌশানি। শুক্রবার রাত থেকে প্রিয় বান্ধবীর পাশে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।

Banglabid

বনির মা পিয়া সেনগুপ্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানির মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তার। খুব হাসিখুশি ছিলেন সঙ্গীতা। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়াটা দুঃখজনক বলে জানিয়েছেন তিনি!

২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু কৌশানির। পর্দায় তার প্রথম নায়ক বনি সেনগুপ্ত। এরপর থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে দুই পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক গড়ে ওঠে।

সপ্তাহ কয়েক আগে শাপলা মিডিয়ার একটি ছবিতে অভিনয় করেত বাংলাদেশে আসেন কৌশানি। উদীয়মান চিত্রনায়ক শান্তর বিপরীতে ‘প্রিয়া রে’-তে জুটিবদ্ধ হন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাকৌশানি মুখোপাধ্যায়টলি অভিনেত্রীপ্রিয়া রেবনিমামা হারালেনশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT