চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের সেলাই করা জামা দিয়েই জন্মদিন পালন করতাম: রুনা লায়লা

সারারা মুশাররাত তূর্ণা সারারা মুশাররাত তূর্ণা
১১:৩১ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
রুনা লায়লা

রুনা লায়লা

গান নয়, চার বছর বয়সে মূল আগ্রহ ছিল নাচে। কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লার শৈশবের এই গল্প জানেন অনেকেই। সম্প্রতি চ্যানেল আই অনলাইনের সঙ্গে তাঁর বাসায় কথোপকথনে চলে এসেছে ছোটবেলার অনেক কথাই। আজ তাঁর জন্মদিনে পাঠকদের জন্য সেই আলাপচারিতা থেকে কিছু তথ্য-

চার বছর বয়সেই নাচ শিখতেন রুনা লায়লা, গানের প্রতি তেমন কোন আগ্রহ বা ভালবাসা গড়ে ওঠেনি তখনও। বড় বোন দীনা লায়লাকে গান শেখাতে যে ওস্তাদ আসতেন, তাঁর সামনেই খেলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বসে যেতেন বোনের সাথে। সেই ওস্তাদজিই একদিন তাঁর মাকে জানালেন তাঁকে গান শেখানোর কথা। প্রখর স্মৃতিশক্তির কারণে ঐটুকু বয়সেই যে কোন গান তুলে মুখস্থ করে ফেলতেন অনায়াসেই। আর সঙ্গে ছিল তাল লয় আর সুরের জ্ঞান।

এইসব গুণেই শিশু রুনা লায়লার মাঝে আগামীর শিল্পীর সম্ভাবনা হয়ত দেখেছিলেন সেই সংগীত শিক্ষক। তবে, মেধাবী হলেও শৈশবে প্রচণ্ড ফাঁকিবাজ ছিলেন বলে দাবি বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এই কন্ঠসম্রাজ্ঞীর।

গান শেখা শুরু করার পর কখন যে এই ব্যাপারে এতটা সিরিয়াস হয়ে উঠেছিলেন তা নিজেও টের পান নি। খুব কম বয়সেই প্লেব্যাকের মাধ্যমে অল্পদিনেই খ্যাতি অর্জন করতে শুরু করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ও মা আমেনা লায়লার দ্বিতীয় সন্তান রুনা লায়লা ক্রমেই হয়ে ওঠেন উপমহাদেশীয় সংগীত জগতের এক বিস্ময়কর নাম।

রুনা লায়লা
  রুনা লায়লা

প্রায় পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় দশহাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। রুনা লায়লাই সম্ভবত একমাত্র শিল্পী যিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই তিন দেশেই সমান ভাবে জনপ্রিয়।

এই খ্যাতি দারুণভাবে উপভোগও করেন তিনি। ভক্তদের ভালবাসাতেই আজ তিনি বিশ্বজুড়ে পরিচিত। শ্রোতাদের জন্যই তিনি হয়ে উঠেছেন কিংবদন্তী রুনা লায়লা। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি। শুধু গানই নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামক চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন রুনা লায়লা।

আশা ভোঁসলের সঙ্গে রুনা লায়লা
আশা ভোঁসলের সঙ্গে রুনা লায়লা

বসার ঘরের এক কোণার পুরোটা জুড়ে সাজানো তাঁর অর্জিত বিভিন্ন পুরস্কার। সেগুলো মুগ্ধ চোখে দেখতে দেখতেই ছোটবেলার জন্মদিনের কথা চলে এলো। জিজ্ঞাসা করতেই স্মৃতিকাতর হয়ে জানালেন, শৈশবে তাঁর কাছে জন্মদিন মানেই ছিল মায়ের হাতে সেলাই করা নতুন জামা। সেই জামা পড়েই বেশ ঘটা করে বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করতেন তিনি।

মঞ্চে গান গাইছেন রুনা লায়লা
             মঞ্চে গান গাইছেন রুনা লায়লা

এবারের জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে বললেন, বেশ কয়েকবছর ধরেই এখন আর নিজের জন্মদিনের পরিকল্পনা করে ওঠা হয় না। এ কাজটি এখন করেন তাঁর স্বামী, দেশের প্রখ্যাত চিত্রনায়ক আলমগীর। এবারও হয়ত তাঁর জন্য অপেক্ষা করছে নতুন কোন আয়োজনের চমক!

শিল্পী হয়েই আমাদের মাঝে চিরদিন তিনি বেঁচে থাকবেন রুনা লায়লা, এই প্রত্যাশায় চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে তাঁর জন্য রইল জন্মদিনের অশেষ শুভকামনা।

ট্যাগ: রুনা লায়লা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানে ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় যাত্রীদের ‘ভীষণ অসুবিধা’

পরবর্তী

টিএসসিতে শিক্ষার্থীদের রাতজুড়ে প্রতীকি প্রতিবাদ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসিতে শিক্ষার্থীদের রাতজুড়ে প্রতীকি প্রতিবাদ

সৌদি আরবের প্রিন্স সালমান আল সৌদের ছবি, রাজনীতির আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের নয়া রাজনীতি: প্রিন্স সালমান আল সৌদ-এর জবানিতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT